AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir : বারবার খুনের ‘হুমকি’, ভোটের আগে হুমায়ুন কবীরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের

Humayun Kabir : কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই কেন্দ্রের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন জেইউপি দলের সুপ্রিমো। সেই আবেদনের ভিত্তিতেই এবার হুমায়ুন কবীরকে বিশেষ নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবীর। তারপর থেকেই তিনি দাবি করে আসছেন, যে কোনও সময় তাঁকে খুন করা হতে পারে।

Humayun Kabir : বারবার খুনের 'হুমকি', ভোটের আগে হুমায়ুন কবীরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের
কেন্দ্রীয় নিরাপত্তা হুমায়ুন কবীরকে
| Edited By: | Updated on: Feb 27, 2026 | 7:22 PM
Share

কলকাতা : কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর। ভোটের মুখে জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমোকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। জানা গিয়েছে, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই কেন্দ্রের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন জেইউপি দলের সুপ্রিমো। সেই আবেদনের ভিত্তিতেই এবার হুমায়ুন কবীরকে বিশেষ নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবীর। তারপর থেকেই তিনি দাবি করে আসছেন, যে কোনও সময় তাঁকে খুন করা হতে পারে। খুনের হুমকিও পাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তোলেন। হুমায়ুন কবীরের অভিযোগ, তাঁকে খুনের সুপারি দিয়েছে বেলডাঙা থানার আইসি। গাড়ি নিয়ে বাইরে বেরাচ্ছেন, যেকোনও সময় খুন হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জানুয়ারি মাসেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর। মামলার শুনানি চলাকালীন প্রশ্ন ওঠে, নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে পারেন, হুমায়ুন কবীর কেন পাবেন না।

কেন্দ্র এই বিষয়ে জানিয়েছিল, হুমায়ুন কবীর রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন। তবে, বিধায়কের দাবি, পুলিশের নিরাপত্তা যথেষ্ট নয়। এমনকী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশের নিরাপত্তা যথেষ্ঠ নয় বলে দাবি করেন তিনি। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে হুমায়ুন কবীরকে। হাইকোর্টের নির্দেশের পরই আবেদন করেন হুমায়ুন কবীর। তারপরই তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

ওয়াই প্লাস ক্যাটাগরি

দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার স্তর রয়েছে, যেমন এক্স, ওয়াই, জেড ইত্যাদি। বিশিষ্ট মানুষরা এই নিরাপত্তা পেয়ে থাকেন। ভোটের আগে রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তারক্ষীর সংখ্যা ১১। এখানে একজন-দুইজনের পরিবর্তে ২-৪ জন বিশেষ কমান্ডো থাকে। এবার সেই নিরাপত্তাই পেতে চলেছেন হুমায়ুন কবীর।