AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tufanganj Bombing: রাতে পরিবার সমেত ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা, চোখ খুলতেই হঠাৎ…

Coochbehar: রবিবার গভীর রাতে তুফানগঞ্জ ১ ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি রশিদ ইসলামের বাড়িতে বোমা মারার অভিয়োগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Tufanganj Bombing: রাতে পরিবার সমেত ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা, চোখ খুলতেই হঠাৎ...
রশিদ ইসলাম (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 12:36 PM
Share

কোচবিহার: পরিবার সমেত ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা। এরপর হঠাৎ বিকট শব্দে ভাঙল ঘুম। তাকিয়ে দেখলেন কালো ধোঁয়ায় ভরে গিয়েছে আকাশ। তখন আর বুঝতে বাকি রইল না কিছু। ফের উত্তপ্ত কোচবিহার। সেই দোলের দিন থেকে শুরু হয়েছে জেলায় বিক্ষিপ্ত অশান্তি তারপর থেকে লাগাতার চলছে উত্তেজনা। এবার তৃণমূলের যুব সহ-সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় উত্তপ্ত তুফানগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে তুফানগঞ্জ ১ ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি রশিদ ইসলামের বাড়িতে বোমা মারার অভিয়োগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে রসিদ ও তার পরিবারের সদস্যরা নিত্যদিনের মতোই রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ রাত দেড়টা নাগাদ একটি বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। উঠে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা বাড়ি। তখনই বুঝতে পারেন যে বাড়িতে কেউ বা কারা বোমা মেরে চলে গিয়েছে।

এরপর খবর যায় তুফানগঞ্জ থানার পুলিশের কাছে। ঘটনাস্থানে পৌঁছে তারা বোমের নমুনা সংগ্রহ করে। রশিদ ইসলাম বলেন, “গতকাল রাত্রি দেড়টা নাগাদ সবে শুয়েছি আমি। হঠাৎ বিকট শব্দ। সারা বাড়িতে ধোঁয়া ভরে গিয়েছে। পরে পাশের বাড়ির লোকেদের কাছ থেকে শুনি যে দুষ্কৃতীরা এসে বোমা মেরে চলে গিয়েছে। আমার ঘরের দরজা ভেঙে দিয়েছে। বাড়ির ছোট বাচ্চারা ভয়ে কুঁকড়ে আছে। এতদিন এমন ছিল না। পুলিশকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।”

বস্তুত, হোলির দিন থেকে দফায়-দফায় বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায় জেলায়। কোচবিহারের দিনহাটায় দু’পক্ষের সংঘর্ষে জখম হন একাধিক ব্যক্তি। হোলির দিন দুপুরে দিনহাটার ওকরবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। যার জেরে আহত হয় বেশ কয়েকজন। তার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের নাম রফিক মিঞা ও হাসানুর মিঞা। এর মধ্যে হাসানুর জেলা পরিষদের সদস্য বলে জানা গিয়েছে। এদের দু’জনের অবস্থার আরও অবনতি হলে কোচবিহারে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক।

আরও পড়ুন: Abhishek Banerjee’s Plea in SC: ইডি-র এক্তিয়ারকে চ্যালেঞ্জ করতে গিয়ে সুপ্রিম কোর্টে ‘ধাক্কা’ অভিষেকের, গৃহীতই হল না মামলা

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন