AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Exit Poll 2026 Result Live: পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বুথ ফেরত সমীক্ষায় জিতছে বিজেপি, পিছিয়ে তৃণমূল

| Updated on: Apr 29, 2026 | 7:32 PM
Share

West Bengal, Kerala, Tamil Nadu Assam Exit Polls 2026 Live Updates in Bengali: প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? তৃণমূল কি ফের ক্ষমতায় আসবে নাকি বঙ্গে উঠবে গেরুয়া ঝড়? ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে জিতবে কে? নন্দীগ্রামে ২০২১ এর নির্বাচনের ফলাফলের কি পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? বামেরা কি খাতা খুলতে পারবে? শূন্যের গেরো কি কাটতে চলেছে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

West Bengal Exit Poll 2026 Result Live: পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বুথ ফেরত সমীক্ষায় জিতছে বিজেপি, পিছিয়ে তৃণমূল
বুথ ফেরত সমীক্ষাImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 29 Apr 2026 07:29 PM (IST)

    Exit Poll 2026: Poll Diary-র বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে বিজেপি

    Poll Diary-র হিসেবে তৃণমূল পেতে পারে ৯৯-১২৭টি আসন।

    বিজেপি পেতে পারে ১৪২-১৭১ আসন।

    অন্যান্য- ৫-৯টি আসন।

  • 29 Apr 2026 07:24 PM (IST)

    Exit Poll Results 2026: Praja Polls-এর রিপোর্টে তৃণমূল পেতে পারে ৮৫ আসন

    • Praja Polls বলছে তৃণমূল পেতে পারে ৮৫-১১০টি আসন
    • বিজেপি ১৭৮-২০৮টি আসন
    • অন্যান্য ০-৫টি আসন
  • 29 Apr 2026 07:20 PM (IST)

    Exit Poll Results: চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্টে এগিয়ে বিজেপি

    চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্ট বলছে, বিজেপি জিতছে ১৫০ থেকে ১৬০টি আসনে। তৃণমূলের দখলে আসতে পারে ১৩০-১৪০টি আসন। অন্যান্য- ৬-১০টি আসন।

    বুথফেরত সমীক্ষা কোনও নির্বাচনের চূড়ান্ত ফল নয়। এখান থেকে শুধু জনমতের আভাস পাওয়ার চেষ্টা করা হয়।

  • 29 Apr 2026 07:00 PM (IST)

    Exit Poll Results 2026 : খাতা খুলবে বাম?

    People’s Pulse-এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে তৃণমূল জিতছে। ১১৭ থেকে ১৮৭টি আসন যেতে পারে তৃণমূলের দখলে। বিজেপি ৯৫-১১০

    কংগ্রেস ১-৩

    বাম ০-১

  • 29 Apr 2026 06:56 PM (IST)

    Exit Polls 2026 : Matrize-এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ১৪৬, তৃণমূল-১৪০

    Matrize-এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে, ১৪৬-১৬১ আসনে জিতছে বিজেপি। তৃণমূলের ঝুলিতে আসতে পারে ১২৫ থেকে ১৪০ টি আসন। অন্যান্য- ৬ থেকে ১০টি আসন।

  • 29 Apr 2026 06:46 PM (IST)

    ১৫০ থেকে ১৭৫ আসনে জিতছে বিজেপি?

    PMARQ-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, ১৫০ থেকে ১৭৫ আসনে জিতছে বিজেপি। তৃণমূল জিততে পারে ১১৮ থেকে ১৩৮ আসনে। কংগ্রেস পেতে পারে ২-৬টি আসন।

    তবে এটাই চূড়ান্ত ফল নয়। অতীতে বিভিন্ন সময়ে যেমন বুথফেরত সমীক্ষা মিলে যেতে দেখা গিয়েছে, আবার বহু বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

  • 29 Apr 2026 06:40 PM (IST)

    কয়লা খনি এলাকার ভোট

    বিধানসভা ভোট (২০২১)

    মোট আসন – ৭ তৃণমূল- ৫ বিজেপি- ২

    লোকসভা (২০২৪)

    মোট আসন – ৭ তৃণমূল- ৪ বিজেপি -৫

  • 29 Apr 2026 06:36 PM (IST)

    ভাঙন এলাকার ভোট

    বিধানসভা ভোট (২০২১)

    মোট আসন – ৯ তৃণমূল- ৯

    লোকসভা ভোট (২০২৪)

    মোট আসন- ৯ তৃণমূল- ২ বিজেপি- ২ কংগ্রেস -৫

  • 29 Apr 2026 06:31 PM (IST)

    তপশিলি জাতি প্রাভাবিত কেন্দ্রের ফল

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে আসন- ৬৮ তৃণমূল- ৩৬ বিজেপি- ৩২

    ২০২৪-এর লোকসভা নির্বাচন

    মোট আসন- ৬৮

    তৃণমূল -৩৯

    বিজেপি- ২৯

  • 29 Apr 2026 06:03 PM (IST)

    আদিবাসী ভোটের সমীকরণ

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে ১৬টি আসনে আদিবাসী ভোট। তৃণমূল জেতে ৯টি আসন, বিজেপির ঝুলিতে ৭টি আসন। ২০২৪-এর লোকসভার ফলাফলও একই ছিল।

  • 29 Apr 2026 05:57 PM (IST)

    রাজবংশী ভোটের সমীকরণ

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোটের সমীকরণ কী বলছে? রাজবংশী ভোট ৩০টি আসনে । তার মধ্যে ২১টি আসন পেয়েছে বিজেপি। ৯টি আসন পায় তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপির ঝুলিতেই বেশি পড়েছিল রাজবংশী ভোট। বিজেপি জেতে ২২টি আসন, তৃণমূলের ঝুলিতে আসে ৮টি আসন।

  • 29 Apr 2026 05:56 PM (IST)

    ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল (আসনের নিরিখে)

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২১৫ আসনে (উপনির্বাচন মিলিয়ে) জিতেছিল তৃণমূল । বিজেপি ৭৭, আইএসএফ ১টি, অন্যান্য- ১টি আসন।

  • 29 Apr 2026 05:56 PM (IST)

    ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল (শতাংশের বিচারে)

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৪৭.৯৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপি ৩৮.১ শতাংশ, আইএসএফ ১.৩ শতাংশ, বামফ্রন্ট ৫.৬ শতাংশ, কংগ্রেস ২.৯ শতাংশ ও অন্যান্য ২.৯৯ শতাংশ

কলকাতা : ভোট ভোট ভোট। গত কয়েক মাসের রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি। আজ শেষ দফার ভোট ছিল বঙ্গে। ভাগ্যপরীক্ষা হয়ে গিয়েছে ২৯৪ কেন্দ্রের প্রার্থীদের। ফলাফল ৪ মে। বাংলার মসনদে কে বসতে চলেছে, তা জানা যাবে সেদিনই। তবে, তার আগে বুথ ফেরত সমীক্ষা কী বলছে? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? তৃণমূল কি ফের ক্ষমতায় আসবে নাকি বঙ্গে উঠবে গেরুয়া ঝড়? ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে জিতবে কে? নন্দীগ্রামে ২০২১ এর নির্বাচনের ফলাফলের কি পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? বামেরা কি খাতা খুলতে পারবে? শূন্যের গেরো কি কাটতে চলেছে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা? দেখে নেওয়া যাক

Published On - Apr 29,2026 5:55 PM

Follow Us