AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Farakka Rail Line Repair: নিউ ফরাক্কার লাইনে সংস্কার প্রায় শেষের পথে, কখন থেকে চলবে ট্রেন?

Indian Railways: যে এলাকায় ধস নেমেছিল, সেখানে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ করেছে রেল। আইআইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সংস্কারের কাজ করা হচ্ছে। লাইনের নীচে মাটি ধসে যে ৬ ফুটের বিরাট ফাঁকা অংশ তৈরি হয়েছিল, তার জেরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

New Farakka Rail Line Repair: নিউ ফরাক্কার লাইনে সংস্কার প্রায় শেষের পথে, কখন থেকে চলবে ট্রেন?
রেললাইনে সংস্কারের কাজ প্রায় শেষের পথে।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 9:05 AM
Share

মুর্শিদাবাদ: উত্তরবঙ্গের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করতে তৎপর রেল। বিগত তিনদিন ধরে কার্যত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে রেল চলাচল বন্ধ নিউ ফরাক্কার রেললাইনে ধসের জেরে। রেলকর্মীরা লাগাতার সংস্কারের কাজ করছেন। এদিকে প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। অবশেষে মিলল স্বস্তির খবর। জানা গেল, নিউ ফরাক্কায় রেল লাইনে ধস  মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে।

কতদূর এগোল কাজ?

যে এলাকায় ধস নেমেছিল, সেখানে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ করেছে রেল। আইআইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সংস্কারের কাজ করা হচ্ছে। লাইনের নীচে মাটি ধসে যে ৬ ফুটের বিরাট ফাঁকা অংশ তৈরি হয়েছিল, তার জেরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। সেই আপ লাইনে এখন মাত্র এক ফুট মাটি তোলা বাকি। দুই-তিন ঘণ্টার মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

গতকাল মধ্যরাতেই এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপ লাইনের পাশে যেখানে ধস নেমেছিল, সেখানে পাইলিং করতে সময় লাগছিল। পাইলিং কাজ শেষ হতেই দ্রুত কাজ এগোয়। আর কয়েক ঘণ্টার মধ্যেই লাইন সংস্কারের কাজ শেষ হবে। তবে এখনই ট্রেন চলাচল শুরু হচ্ছে না।

আগে ট্রায়াল রান-

রেলের তরফে জানানো হয়েছে, সংস্কারের কাজ শেষ হলে আগে ট্রায়াল রান চালানো হবে। সেই ট্রায়াল রান সফল হলে, তারপর ধীরে ধীরে রেল চলাচল শুরু হবে। আশা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল ফের শুরু হবে।

যেহেতু ফরাক্কার এই লাইন থেকে কিছুটা দূরেই রয়েছে নয়ানজুলি, অন্যদিকে এক কিলোমিটারের মধ্যে গঙ্গা ও ভাগীরথী- দুই নদীই রয়েছে, তাই এই জায়গা ধস প্রবণ বলা যেতেই পারে। বিপর্যয় এড়াতেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অতি সতর্কভাবে রেললাইনে ধস সংস্কারের কাজ চলছে। নয়ানজুলির দিকে পাইলিং করা হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা