Lynching: ‘এই টাকা কোথায় রেখেছিস বলেই ছেলেও মারল ওর বাবাও…’, যুবককের মৃত্যুতে সত্যিটা বলেই ফেললেন অভিযুক্তের স্ত্রী

Hooghly Lynching: রেখা বলেন, "ও চুরি করেছিল কি না আমি বলতে পারব না...।" এরপর নিজেই দেখিয়ে দেন ঠিক কোথায় মারধর করা হয়েছিল বিশ্বজিৎকে। বলেন, "আমি ভাইকে বলছিলাম বল না রে টাকা কোথায় রেখেছিস। তাহলেই ছেড়ে দেবে। আমার স্বামী ওকে লাঠি দিয়ে খুব মেরেছে।"

Lynching: এই টাকা কোথায় রেখেছিস বলেই ছেলেও মারল ওর বাবাও..., যুবককের মৃত্যুতে সত্যিটা বলেই ফেললেন অভিযুক্তের স্ত্রী
অভিযুক্তের স্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 01, 2024 | 2:57 PM

হুগলি: পরপর গণপিটুনির ঘটনা। যা কার্যত এই বাংলা কবে দেখেছে মনে পড়ে না। কিন্তু বিগত কয়েকদিন একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। রবিবার তেমনই ঘটনা ঘটে হুগলির পাণ্ডুয়ায়। চোর সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। আর সেই ঘটনায় এবার মুখ খুললেন অভিযুক্তের স্ত্রী রেখা সামন্ত। তিনি সম্পর্কে মৃতের খুড়তুতো দিদি। ওই মহিলা স্বীকার করলেন পাইপ দিয়ে দিদি মারধরের জেরেই মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মান্নার।

রেখা বলেন, “ও চুরি করেছিল কি না আমি বলতে পারব না…।” এরপর নিজেই দেখিয়ে দেন ঠিক কোথায় মারধর করা হয়েছিল বিশ্বজিৎকে। বলেন, “আমি ভাইকে বলছিলাম বল না রে টাকা কোথায় রেখেছিস। তাহলেই ছেড়ে দেবে। আমার স্বামী ওকে লাঠি দিয়ে খুব মেরেছে।”

অভিযুক্তের স্ত্রী আরও বলেন, “আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। একটা বাক্সে ৮৫ বস্তা মুড়ির টাকা ছিল। আমরা গোয়া যেতাম সেই টাকাও ছিল। সমস্ত পয়সা বের করে নিয়েছে। মারের চোটে ভাই স্বীকার করল যে ও নিয়েছে…।” এরপরই তিনি বলেন, “এই টাকা কোথায় রেখেছিস? বলেই ওর বাবাও মেরেছে। ছেলেও মেরেছে ওকে। জলের পাইপ দিয়ে পিটিয়েছে। আমি ছাড়ানোর চেষ্টা করেছি। কিন্তু কেউ আমার কথা শোনেনি। পায়ের জুতোর ছাপ দেখে বুঝেছি।” এ দিকে, পিটিয়ে মারার এই ঘটনায় দুজন অভিযুক্ত বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্তকে গ্রেফতার করা হয়েছে বলে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী জানিয়েছেন।

উল্লেখ্য, রবিবার রাত্রিবেলা বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকারই কয়েকজন যুবক। এরপর চোর সন্দেহ করে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিকাশ সামন্ত, তাঁর ছেলে দেবকান্ত সামন্ত ও আরও কয়েকজনের বিরুদ্ধে। মারের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিৎ মান্নার। মৃত বিশ্বজিৎ এর মায়ের বক্তব্য, চোর সন্দেহে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। তাঁর কথায়, “ছেলে চুরি করেনি বলে, বারবার আকুতি মিনতি করেছে। তাঁর কোনও কথাই শোনা হয়নি।”

Follow Us