AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lotus Blooms Amid Election: দুর্গাপুজোর সময় নয়, তীব্র গরমেই দিকে দিকে ফুটছে পদ্ম! বিজেপি বলছে ‘শুভ ইঙ্গিত’, কী বলছে তৃণমূল?

Political Row Over Lotus Blooming in Pandua: এমনিতেই পদ্ম ফুলের ব্যাপক চাহিদা থাকে দুর্গাপুজোয়। তবে ভোটের উত্তাপে পদ্ম ফুল ফুটতে দেখে মৃদু হাসছে বঙ্গ বিজেপি। রাত পোহালেই প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে হুগলিতে।

Lotus Blooms Amid Election: দুর্গাপুজোর সময় নয়, তীব্র গরমেই দিকে দিকে ফুটছে পদ্ম! বিজেপি বলছে ‘শুভ ইঙ্গিত’, কী বলছে তৃণমূল?
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2026 | 3:14 PM
Share

হুগলি: বাংলায় পদ্ম ফুটবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। উত্তর পেতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এদিকে ভোটের পারদের সঙ্গে পাল্লা দিয়েই গোটা রাজ্যেই বাড়ছে গরম। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কিন্তু এই তীব্র গরমের মধ্যেও পান্ডুয়ার জলাশয়ে দেখা মিলছে পদ্মের। যা নিয়ে তর্জায় তৃণমূল বিজেপি। এমনিতে বর্ষা-শরৎ মানে ওই জুন থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্তই পদ্মের দেখা বেশি মেলে। তবে শরৎকালে সবচেয়ে বেশি। কিন্তু এখন আচমকা পান্ডুয়ার জলাশয়ে অকাল পদ্মের দেখা মিলতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। 

এমনিতেই পদ্ম ফুলের ব্যাপক চাহিদা থাকে দুর্গাপুজোয়। তবে ভোটের উত্তাপে পদ্ম ফুল ফুটতে দেখে মৃদু হাসছে বঙ্গ বিজেপি। রাত পোহালেই প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে হুগলিতে। প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করেই ভোটের প্রচার সারছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। তার মধ্যেই এবার জোর চর্চা চলছে পদ্ম রাজনীতি নিয়ে।

হুগলির পান্ডুয়া ব্লকের বৈঁচি এলাকায় একরের পর একর জলাশয়ে পদ্মের চাষ হয়। এলাকার লোকজন বলছেন প্রতি বছর দুর্গাপুজোয় পদ্মের ব্যাপক চাহিদা থাকলেও এবার ভোটের বাজারেও চর্চায় পদ্ম। কিন্তু তারপরেও দাম নেই, দাবি চাষিদের। খানিক আক্ষেপের সুরেই ফুল চাষি অচিন্ত্য রায় বলেন, “ডিসেম্বর জানুয়ারির পর এই সময়টায় পদ্ম গাছ শীতঘুমে থাকে। ফেব্রুয়ারি থেকে আবার নতুন গাছ শুরু হয় যেখানে জল বেশি হয় সেখানেই পদ্ম হয়। তবে এখন অনুষ্ঠান অনেক কম তাই পদ্মের চাহিদা কম। এখন পদ্মের দাম নেই।”

খানিক হতাশার সুরেই অচিন্ত্যবাবু আরও বলছেন, “দুর্গাপুজোর সময় এই পদ্ম ফুলের চাহিদা থাকে তখন একটা ফুলের দাম হয় কুড়ি টাকা। এখন কুড়িটা ফুলের দাম কুড়ি টাকা। প্রতীক পদ্মের কদর থাকলেও পদ্ম ফুলের দাম নেই। পদ্মের ফোটা ফুল বিক্রি হয় না। বিক্রি হয় কলি।”

যদিও বিজেপি বলছে অন্য কথা। এক বুক পরিবর্তনের আশা নিয়ে পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলছেন, “দুর্গাপুজোর সময় পদ্মফুল ফোটে। সেই ফুল দেবীর সন্ধিপুজোর কাজে লাগে। বঙ্গে ভোট তাই এবার পদ্ম ফুটছে, বোধন শুরু হয়েছে। রোদে ঘাসফুল ঝরে যাবে।”  

পাল্টা বিজেপিকে কটাক্ষ করে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, বিজেপির দিবাস্বপ্ন। স্বপ্নই থেকে যাবে ,বাংলায় তারা কোনদিনও পদ্ম ফোটাতে পারবে না। ফের জোড়া ফুল ফুটবে বঙ্গে।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?