AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bandel TMC worker attack: তৃণমূল কর্মীর বাড়ি-গাড়িতে হামলার অভিযোগ, তপ্ত ব্যান্ডেল

Bandel political clash: বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় দুজন ওই রাতে এলাকায় ঘোরাঘুরি করছে।তারপর ঢিল ছুড়ে পালিয়ে যাচ্ছে। তৃণমূল কর্মীর অভিযোগ যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন। তারা বিজেপি করে। এর আগেও তাঁদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে অশান্তি হয়েছে। এলাকায় তাদের দুষ্কৃতী যোগ রয়েছে।

Bandel TMC worker attack: তৃণমূল কর্মীর বাড়ি-গাড়িতে হামলার অভিযোগ, তপ্ত ব্যান্ডেল
তৃণমূল কর্মীর বাড়িতে হামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 1:31 PM
Share

হুগলি:  ব্যান্ডেলে তৃণমূল কর্মীর গাড়ি বাড়িতে ঢিল ছুড়ে কাচ ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশে নালিশ। অভিযোগ অস্বীকার বিজেপির। ব্যান্ডেল নিউ মসজিদ এলাকার বাসিন্দা প্রদীপ ঝাঁ তৃণমূল কর্মী। তাঁর অভিযোগ, রাত দুটো নাগাদ সবাই যখন ঘুমিয়ে। ঘরের কাচ ভেঙে পড়ার শব্দ পান। ঘুম থেকে উঠে দেখেন জানলার কাচ ভেঙে খাটের উপর পড়েছে। বাড়ির বাইরে তার একটি স্করপিও গাড়ি থাকে। সেই গাড়িতে ঢিল মারা হয়েছে বলে অভিযোগ।

বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় দুজন ওই রাতে এলাকায় ঘোরাঘুরি করছে।তারপর ঢিল ছুড়ে পালিয়ে যাচ্ছে। তৃণমূল কর্মীর অভিযোগ যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন। তারা বিজেপি করে। এর আগেও তাঁদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে অশান্তি হয়েছে। এলাকায় তাদের দুষ্কৃতী যোগ রয়েছে। অসিত মজুমদারের জন্য তাঁরা নিষ্ক্রিয় ছিল এতদিন। এবার ভোটে অসিত মজুমদার প্রার্থী না হওয়ার পরই তাঁরা আবার সক্রিয় হয়েছে।

ভোটে জিতলে কী হবে সেটাই চিন্তা। ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে অভিযুক্তদের ছবি দেখিয়ে তৃণমূল কর্মির দাবি বিজেপি প্রশ্রয় দিচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বিজেপির দাবি, পাড়ার গন্ডগোলকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Follow Us