AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uluberia Police Car Accident: স্টিয়ারিংয়ের মাঝে আটকে শরীর, সিটের মাঝে রক্তাক্ত আরও দুই পুলিশ! ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কলকাতাগামী পুলিশের গাড়ি

Uluberia Police Car Accident: দৃশ্য দেখে দূর থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহত পুলিশ কর্মীদের গাড়ির ভিতর থেকে বার করে এনে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।

Uluberia Police Car Accident: স্টিয়ারিংয়ের মাঝে আটকে শরীর, সিটের মাঝে রক্তাক্ত আরও দুই পুলিশ! ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কলকাতাগামী পুলিশের গাড়ি
উলুবেড়িয়ায় দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 11:14 AM
Share

উলুবেড়িয়া: গতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাঁদের ওপরেই। কিন্তু সেই গতিই কাল হল পুলিশের। দুরন্ত গতিতে ছুটে আসা পুলিশের গাড়ি (Police Car Accident) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে গেল। দুমড়ে মুছড়ে একাকার হয়ে গিয়েছে গাড়ির অংশ। স্টিয়ারিংয়ের মাঝে আটকে গিয়েছিল পুলিশের গাড়ির চালক। পিছনের সিটের মাঝে আটকে ছিল দুই পুলিশ কর্মীর রক্তাক্ত শরীর। গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। আশঙ্কাজনক চালকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) বীরশিবপুর এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুলিশের ওই গাড়িটি খড়্গপুর থেকে কলকাতায় আসছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা দূর থেকেই পুলিশের গাড়িটিকে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে আসতে দেখছিলেন। চোখের নিমেশে উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে একটি পুলিশের লোহার রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির সামনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

দৃশ্য দেখে দূর থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহত পুলিশ কর্মীদের গাড়ির ভিতর থেকে বার করে এনে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুরন্ত গতিই এই দুর্ঘটনার কারণ। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত জনবহুল এলাকা। সেখানে গতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তারপরও কীভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?