AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: তিলোত্তমার স্মৃতি সৌধতে না, জানিয়ে দিল তৃণমূল পরিচালিত পুরসভা

West bengal: সোমবার তিলোত্তমার ৩৩ তম জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি থানা মোড়ে একটি স্মৃতিসৌধ স্থাপন করতে চেয়ে বেশ কয়েকদিন আগে জলপাইগুড়ি পৌরসভার অনুমতি প্রার্থনা করে চিঠি দেওয়া হয়। এতদিন কোনও উত্তর দেয়নি পৌরসভা।

Jalpaiguri: তিলোত্তমার স্মৃতি সৌধতে না, জানিয়ে দিল তৃণমূল পরিচালিত পুরসভা
জলপাইগুড়ি পুরসভাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 5:44 PM
Share

জলপাইগুড়ি: তিলোত্তমা ইস্যুতে বিতর্কিত পদক্ষেপ। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ভূমিকায় উঠছে প্রশ্ন। আগে তিলোত্তমা চত্বর নামাঙ্কিত সাইনবোর্ড খুলে দেওয়া হয়েছিল। আর এবার স্মৃতিসৌধ তৈরতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভে সামিল জলপাইগুড়ি নাগরিক সমাজ।

সোমবার তিলোত্তমার ৩৩ তম জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি থানা মোড়ে একটি স্মৃতিসৌধ স্থাপন করতে চেয়ে বেশ কয়েকদিন আগে জলপাইগুড়ি পৌরসভার অনুমতি প্রার্থনা করে চিঠি দেওয়া হয়। এতদিন কোনও উত্তর দেয়নি পৌরসভা।

স্মৃতি সৌধর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উদ্যোগ নেন জলপাইগুড়ি অ‍্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ সকালেই চিঠি দেয় পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জানিয়ে দেন ওই নির্মাণ যদি করা হয় তবে তা বেআইনি হবে। আর এতেই ক্ষুব্ধ সংসদের সদস্যরা। থানা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

উৎপল বলেন, “চিঠি আগেও দিয়েছি। এ যাবত পর্যন্ত যে কটি চিঠি দিয়েছি তার জবাব নেই। পুরসভার চেয়ারম্যান চিঠি দিয়ে জানালেন যে ওইখানে কোনও মূর্তি হবে না।” চেয়ারম্যান জলপাইগুড়ি পৌরসভা সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কোনও নাগরিকদের নামে কিছু হচ্ছে না। সিপিএম-এর থেকে হচ্ছে। তিলোত্তমার ঘটনা নিন্দনীয়। কিন্তু বিচার হয়েছে। তখনও মমতার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আর এখন তিলোত্তমার মা বাবা বিজেপিতে চলে গেছেন। ওদের মিছিলে ঘোরাঘুরি করেন।”

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের