AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার খাঁটি সোনার গয়না মাত্র ৪ হাজারে…, যে বয়সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, সেই কিশোর যা করে দেখাল…

Basirhat: জানা গিয়েছে, বছর চোদ্দোর ওই যুবক বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা তাকে বারণও করেছিলেন। অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন, যাতে ওই কিশোর এই নেশা থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু হাজারও চেষ্টার পর তাকে সেই আসক্তি থেকে বের করে আনা সম্ভব হয়নি।

Basirhat: প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার খাঁটি সোনার গয়না মাত্র ৪ হাজারে..., যে বয়সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, সেই কিশোর যা করে দেখাল...
ধৃত যুবকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 5:21 PM
Share

বসিরহাট: অনলাইন গেমের আসক্তি ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে! এই ঘটনার তদন্তে নেমে হতবাক দুঁদে তদন্তকারীরাও। নিজের বাড়ির ৯ লক্ষ কুড়ি হাজার টাকার সোনার গয়না মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করে দিল ১৪ বছরের এক নাবালক। ঘটনাটি বাদুড়িয়া থানার অন্তর্গত পান্তাপাড়া গ্রামের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক বাড়ির প্রায় ৯ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার গয়না মাত্র ৪ হাজার টাকার বিক্রি করেছেন। এলাকার যুবক অর্জুন মল্লিক ও মনোজিৎ দাসের দুই যুবকের কাছে বিক্রি করে দেয়।

জানা গিয়েছে, বছর চোদ্দোর ওই যুবক বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা তাকে বারণও করেছিলেন। অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন, যাতে ওই কিশোর এই নেশা থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু হাজারও চেষ্টার পর তাকে সেই আসক্তি থেকে বের করে আনা সম্ভব হয়নি।

পরে ওই নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনের কাছ থেকে ওই সোনার গয়নাগুলি উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ অর্জুন মল্লিক ও মনোজিৎ দাস নামের দুই যুবককে গ্রেফতার করে। অর্জুন মল্লিকের বাড়ি পান্তাপাড়া এবং মনোজিৎ দাসের বাড়ি ঈশ্বরীগাছা এলাকায়। আজ গ্রেফতার হওয়া দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল বাদুড়িয়া থানার পুলিশ।

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের