AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ার পার্টিতে নেশা করে টাল সামলাতে পারলেন না পরিচালক, কেলেঙ্কারি কাণ্ড!

তাঁর প্রতিভা বেশি নাকি মদ বেশি খান, সেই হিসাব রাখতে-রাখতে ক্লান্ত টলিপাড়া। ছবি, ওয়েব সিরিজ তৈরি করে বেশ নাম করেছেন। টলিউডের একেবারে প্রথম সারির নায়িকাকে নিয়ে ওয়েব সিরিজ হিট। তবে নেশা করে কথা জড়ানো, নায়িকার সামনেই টাল খেয়ে গল্প জুড়ে দেওয়া, পার্টি থেকে ফেরার সময়ে গাড়িতে উঠতে গিয়ে প্রায় তালগোল পাকিয়ে ফেলা, এসব কাণ্ড এখনও ঘটাচ্ছেন।

টলিপাড়ার পার্টিতে নেশা করে টাল সামলাতে পারলেন না পরিচালক, কেলেঙ্কারি কাণ্ড!
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 5:21 PM
Share

তাঁর প্রতিভা বেশি নাকি মদ বেশি খান, সেই হিসাব রাখতে-রাখতে ক্লান্ত টলিপাড়া। ছবি, ওয়েব সিরিজ তৈরি করে বেশ নাম করেছেন। টলিউডের একেবারে প্রথম সারির নায়িকাকে নিয়ে ওয়েব সিরিজ হিট। তবে নেশা করে কথা জড়ানো, নায়িকার সামনেই টাল খেয়ে গল্প জুড়ে দেওয়া, পার্টি থেকে ফেরার সময়ে গাড়িতে উঠতে গিয়ে প্রায় তালগোল পাকিয়ে ফেলা, এসব কাণ্ড এখনও ঘটাচ্ছেন। টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, দুই অভিনেত্রীর নাকি এই পরিচালকের আচরণ পছন্দ হয়নি। আবার এক সময়ের প্রিয় বন্ধু আর তার পরিবার ইদানীং পরিচালকের থেকে অনেকটাই দূরে।

সম্প্রতি টলিপাড়ার অত্যন্ত নামী এক ব্যক্তির বাড়িতেই পার্টি ছিল। আপ্যায়নের কোনও ত্রুটি ছিল না। সকল অতিথিরাই এসে খাওয়াদাওয়া, গল্প-গুজব করছিলেন। কিন্তু এর মধ্যে সেই পরিচালক, এত বেশি মদ খেয়ে ফেললেন যে তাল কাটল। কিছুজন সামলে নিলেন। কেউ একটু আগেই পার্টি থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। তবে এই পরিচালক থাকলেন রাত বেশ গভীর হওয়া পর্যন্ত। রাত বারোটার পর দেখা গেল, দরজার বাইরে তিনি প্রায় সোজ হয়ে দাঁড়াতেই পারছেন না।

অতীতে পরিচালককে তাঁর বন্ধুরা বুঝিয়েছেন যে এমন করতে নেই! তিনি নাকি মাঝেমাঝে নেশার দুনিয়াকে বিদায় জানানোর চেষ্টা করেন। তবে সেই লক্ষ্যে খুব যে সফল হন, তা নয়। সম্প্রতি আবার দেখা গেল, নেশার দুনিয়ার সঙ্গে বিরাট সখ্য জমিয়ে ফেলেছেন। পরিচালকের এই কাণ্ড নিয়ে পর দিন থেকেই বিস্তর চর্চা টলিপাড়ায়। এর কোনও প্রভাব তাঁর কাজে না পড়ে, সেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর শুভাকাঙ্ক্ষীদের!

Follow Us