AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: অভিভাবক ক্লাস রুমের দরজা খুলে দেখেন শিক্ষক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন! ফের BLO-র আত্মহত্যার চেষ্টা

SIR: সোমবার সকালে টিউশন পড়িয়ে স্কুলে যান সরজিৎ। সওয়া দশটা নাগাদ একজন অভিবাবক চতুর্থ শ্রেণি পাস সার্টিফিকেট নিতে এসে অফিস রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন সরজিৎ । প্রতিবেশীরা পরিবারকে খবর দিয়ে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় সরজিতকে । স্কুলের মধ্যে শিক্ষকের আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

SIR: অভিভাবক ক্লাস রুমের দরজা খুলে দেখেন শিক্ষক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন! ফের BLO-র আত্মহত্যার চেষ্টা
এলাকায় উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 5:40 PM
Share

 উত্তর ২৪ পরগনা: স্কুলের অফিস ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক স্কুলের শিক্ষক বিএলও-র। পরিবারের দাবি, কাজের চাপেই আত্মহত্য়ার চেষ্টা। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি বনগাঁ মহাকুমা হাসপাতালে । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের পাথুরিয়া ৩০ নাম্বার পার্টের বি এল ও হিসাবে নিযুক্ত রয়েছেন পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরজিৎ হালদার । বাড়ি বাগদার পারমাদন এলাকায়। সোমবার সকালে টিউশন পড়িয়ে স্কুলে যান সরজিৎ। সওয়া দশটা নাগাদ একজন অভিবাবক চতুর্থ শ্রেণি পাস সার্টিফিকেট নিতে এসে অফিস রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন সরজিৎ । প্রতিবেশীরা পরিবারকে খবর দিয়ে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় সরজিতকে । স্কুলের মধ্যে শিক্ষকের আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

পরিবারের দাবি, এসআইআর নিয়ে চাপের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিৎ । পরিবারের এক আত্মীয় বলেন. “বাড়িতে মাঝেমধ্যেই বলতেন, আমার কিছু হয়ে গেলে ছেলেটাকে দেখো।”

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা জানিয়েছেন, এসআইআর-এর চাপ সইতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে । আগেও সরজিৎ এসআইআর-এর চাপের কথা জানিয়েছিলেন । নির্বাচন কমিশনের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিৎ । যদিও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন, “পারিবারিক অশান্তি এবং আর্থিক দেনার চাপেই আত্মহত্যার চেষ্টা করেছেন।”

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের