AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Train Hijacked: পাকিস্তানের মতোই বাংলাতেও ‘হাইজ্যাক’ হয়েছিল ট্রেন! বন্দুক হাতেই কব্জা করেছিল রাজধানী এক্সপ্রেস

Pakistan Train Hijacked: তবে পাকিস্তানের মতো ট্রেন হাইজ্যাকের ঘটনা কিন্তু ভারতও কম হয়নি। ট্রেন অপহরণের নজির এই দেশেও একটার পর একটা। কখনও দাবি পূরণে, কখনও বা অপরাধীকে নিয়ে পালাতে, ট্রেনে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

Pakistan Train Hijacked: পাকিস্তানের মতোই বাংলাতেও 'হাইজ্যাক' হয়েছিল ট্রেন! বন্দুক হাতেই কব্জা করেছিল রাজধানী এক্সপ্রেস
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Mar 13, 2025 | 9:27 PM
Share

নয়াদিল্লি: প্রতিদিনের মতোই যাত্রী বোঝাই করে ছুটে চলেছিল জাফর এক্সপ্রেস। কিন্তু কেই বা জানত ঘণ্টা খানেকের মধ্যে বদলে যেতে চলেছে ট্রেনের অন্দরের ছবিটা। করাচি থেকে পেশোয়ার যাওয়ার পথেই বালোচিস্তানের জঙ্গিদের কবলে পড়ে ট্রেনটি।

মহিলা ও শিশুদের মানবঢাল করে একের পর এক যাত্রীকে পণবন্দি করতে শুরু করে জঙ্গিবাহিনী। যাত্রীদের মধ্যেই বিস্ফোরক জ্যাকেট পরে মিশেছিল তারা। সুযোগ বুঝতেই কোপ। অপহৃত গোটা একটা ট্রেন। পরিস্থিতির জটিলতা এতটাই বেড়ে যায় যে ট্রেনকে জঙ্গিমুক্ত করতে আসরে নামেন শ’য়ে শ’য়ে সেনাবাহিনী।

সরকারি সূত্রে খবর, বুধবার রাতে শেষ হয়েছে অভিযান। অপহৃত ট্রেনের মধ্যে মোট ৪৪০ জন যাত্রী ছিলেন। যার মধ্য়ে ৩০০-এর অধিক যাত্রীকে উদ্ধার করেছে পাক সেনা। কিন্তু বাকিদের কী হল বা হতাহতের সংখ্য়াটা কতটা সেই নিয়ে এখনও মুখ খোলেনি তারা।

তবে পাকিস্তানের মতো ট্রেন হাইজ্যাকের ঘটনা কিন্তু ভারতও কম হয়নি। ট্রেন অপহরণের নজির এই দেশেও একটার পর একটা। কখনও দাবি পূরণে, কখনও বা অপরাধীকে নিয়ে পালাতে, ট্রেনে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

২০১৩ সালের জনশতাব্দী এক্সপ্রেস অপহরণ

মুম্বই হয়ে হাওড়া যাচ্ছিল ট্রেনটি। মাঝে ছিল সিরসা গেট এবং কুমারি এলাকা। সেই এলাকা থেকে ১৩ কিলোমিটার এগোতেই ঘটল বিপদ। হাইজ্যাক আস্ত ট্রেন। জানা যায়, কুখ্যাত দুষ্কৃতী উপেন্দ্র সিং ওরফে কাবরাকে মুক্ত করতে হাইজ্যাক করা হয়েছিল সেই ট্রেনটি।

সেদিন এই কারাবন্দি কাবরাকে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনে করে। সেই ফাঁকেই ঘটে যায় বিপত্তি। গোটা ট্রেন হাইজ্য়াক করে বাবা কাবরাকে পুলিশের মুখ থেকে ছিনিয়ে নিয়ে যায় প্রীতম সিং।

২০০৯ সালের ভুবনেশ্বর-দিল্লিগামী রাজধানী

ঘটনা ২০০৯ সালের ২৭ অক্টোবরের। বাংলার জঙ্গলমহলের অন্দর দিয়ে তখন নিজের তাবড় গতিতে ছুটে চলছিল রাজধানী এক্সপ্রেসটি। হঠাৎ করেই মাঝ রেললাইনে দাঁড়িয়ে পড়ে শত শত মাওবাদী। বন্দুক দেখিয়ে ট্রেন অপহরণ করে তারা। মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে গোটা ট্রেন নিজের দখলে নেয় ৩০০ থেকে ৪০০ জন মাওবাদী। উদ্ধার অপারেশনে নামে নিরাপত্তাবাহিনী। টানটান উত্তেজনা। দিন কতকের সংঘর্ষ, অবশেষে মেলে মাওবাদী মুক্ত ট্রেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন