AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flood Situation: গ্রামও জলে, গ্রামের মানুষগুলোও পড়েছে অথৈ জলে

Maldah: কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোপালপুর, কামলতিটোলা, ইশ্বরপুর, হুকুমতটোলা গ্রামে গঙ্গার জল প্রবল বেগে ঢুকেছে। ফলে গ্রাম ভাসছে। বাচ্চা-বুড়ো নিয়ে পরিবারগুলোর একেবারে নাজেহাল দশা। পরিবারগুলো গোপালপুর হাইস্কুলে গাদাগাদি করে ঠাঁই নিয়েছে।

Flood Situation: গ্রামও জলে, গ্রামের মানুষগুলোও পড়েছে অথৈ জলে
অথৈ জলে ডুবে গ্রাম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 1:53 PM
Share

মালদহ: ফি বছর এক ঘটনা। বর্ষা এলেই প্লাবিত হয় মালদহের বিস্তীর্ণ এলাকা। এবারও তার অন্যথা হয়নি। এবার আবার রাতের মধ্যেই গঙ্গার জল প্লাবিত করল মালদহের মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। গঙ্গার জল ঢুকেই চলেছে গ্রামের পর গ্রামে। বিপদসীমার উপরে রয়েছে গঙ্গার জলস্তর। কার্যত বন্যা পরিস্থিতি গোপালপুরে।

কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোপালপুর, কামলতিটোলা, ইশ্বরপুর, হুকুমতটোলা গ্রামে গঙ্গার জল প্রবল বেগে ঢুকেছে। ফলে গ্রাম ভাসছে। বাচ্চা-বুড়ো নিয়ে পরিবারগুলোর একেবারে নাজেহাল দশা। পরিবারগুলো গোপালপুর হাইস্কুলে গাদাগাদি করে ঠাঁই নিয়েছে।

Large_Image_flood

ঘরে, রাস্তায়, জমিতে সব জায়গা জলে ডুবে রয়েছে। জল পার করেই চলছে রোজকার কাজ। সাপের ভয়, একইসঙ্গে আবার জলবাহিত রোগেরও আতঙ্ক। উদ্বিগ্ন এলাকার লোকেরা। এলাকার লোকজনের অভিযোগ, জলে ডোবা গ্রাম। এদিকে পানীয় জলের তীব্র সমস্যা। গ্রামের সব টিউবওয়েল জলের তলায় চলে গিয়েছে কিংবা অর্ধেক জলে ডুবে। শৌচালয়ও ডুবে গিয়েছে। কার্যত দিশাহারা তাঁরা। আজ মঙ্গলবারও মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহে। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা