AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: নির্বাচনী হিংসা নিয়ে উদ্বিগ্ন, হবিবপুরের লতিকাকে ফোন মোদীর

PM Modi: প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন।বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল ভোট হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ মে ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে ভোট মালদহ উত্তর ও দক্ষিণ আসনে।

PM Modi: নির্বাচনী হিংসা নিয়ে উদ্বিগ্ন, হবিবপুরের লতিকাকে ফোন মোদীর
বিজেপি কর্মীকে ফোন মোদীর Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2024 | 4:45 PM
Share

মালদহ: কয়েকদিন আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে। ফোন করেছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা রায়কে। এবার ফোন মালদহের বিজেপি কর্মীকে। ঠিকভাবে প্রচার চলছে তো? সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারছেন তো? বিজেপি কর্মী লতিকা হালদারকে ফোন করে জানতে চাইলেন মোদী। ফোনে প্রথমেই লতিকা দেবী কোনও কেন্দ্রের কর্মী তা জানতে চান প্রধানমন্ত্রী। উত্তরে লতিকা জানান, উত্তর মালদহ। প্রসঙ্গত, মালদহের হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা। 

তাঁর বুথে নির্বাচনী অভিযান কেমন চলছে সে বিষয়েও খোঁজ-খবর নেন মোদী। একইসঙ্গে বুথের সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব ঠিক করা হয়েছে কিনা তাও জানতে চান। উত্তরে লতিকা দেবী বলেন, আমার ওয়ার্ডে কাজ ভাল চলছে। সবাইকে দায়িত্ব পালনের জন্য বুঝিয়ে দিয়েছি। সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এরপরই মোদীর মুখে শোনা যায় বাংলায় নির্বাচনী হিংসার কথা। ফোনে মোদী স্পষ্ট বলেন, দেখুন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা বড় খারাপ পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে। প্রচার করতে গিয়ে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না তো? উত্তরে লতিকা বলেন, আমি মহিলাদের একত্রিত করে একজোট হয়ে প্রচার করছি। মোদী বলেন, আপনি তাহলে সব জায়গায় গিয়ে আপনাদের কথা বলতে পারছেন? উত্তরে লতিকা দেবী বলেন হ্যাঁ পারছি। কোনও সমস্যা হচ্ছে না। 

এরপরই কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশনের ব্যাপারেও খোঁজ নেন মোদী। ফোনেই জানতে চান, ভারত সরকার যে বিভিন্ন সময় ফ্রি-তে রেশন দিচ্ছে এটা কী সকলে বুঝতে পারছে? এ ক্ষেত্রেও সদর্থক উত্তরও দেন লতিকা। এরপর ফের আরও একবার নির্বাচনী হিংসার কথা বলে উদ্বেগ প্রকাশ করেন মোদী। এই আবহেও ঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। সমস্ত কর্মীদের ধন্যবাদও জানান। ফোনালাপের একদম শেষে এসে লতিকা দেবীকে মোদী বলেন, “পশ্চিমবঙ্গে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচনী হিংসা। কিন্তু নির্বাচন কমিশন হিংসা রুখতে সমস্ত ব্যবস্থা করেছে। আপনারা বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। বুথের সমস্ত মানুষের কাছে যান। বিজেপির নীতির কথা বলুন। ভোটারদের সমস্ত তথ্য নিজের কাছে রাখুন।” প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন।বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল ভোট হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ মে ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে ভোট মালদহ উত্তর, মালজহ দক্ষিণে। 

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...