Malda BJP Candidate: ফাটল বাজি, সঙ্গে তুমুল উচ্ছাস, বিজেপির শ্রীরূপা প্রার্থী না হাওয়ায় আনন্দ কর্মীদের
ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন, "আমার খুব ভাল লাগছে। প্রার্থী হওয়ার পর থেকে ইংরেজ-বাজারের এত মানুষ আমায় ফোন করেছেন যে আমি ফোন করতে পারছি না। শমীকদা-শুভেন্দুদাকে প্রণাম জানাচ্ছি। এখানে একশো শতাংশ আমি জিতব। এতদিন তো এমএলএ ফান্ডের টাকা খরচ করা যায়নি, কারণ ডিএম যিনি ছিলেন তাঁকে রাজ্য সরকারের কথা শুনতে হয়।"

মালদহ: মালদহ ইংরেজবাজারের টিকিট পেলেন না বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। এতদিন ধরে ইংরেজবাজার বিধানসভার প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চলছিল দলের অন্দরেই। দলীয় সূত্রের খবর, বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে আবার প্রার্থী করতে চাননি মালদহ জেলা বিজেপি নেতৃত্ব, এমনকী তাঁকে প্রার্থী করা নিয়ে বিরোধিতা করেন রাজ্য নেতারাও।
অবশেষে ইংরেজবাজার বিধানসভার বিজেপি-র প্রার্থী করা হল ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়িকে। প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস অনুগামী ও কর্মী সমর্থকদের। বাজি ফাটিয়ে, স্লোগান তুলে, দলীয় পতাকা নিয়ে উল্লাস। ফুল, মালায় বরণ প্রার্থীকে। দলের বিধায়ককে গত পাঁচ বছরে সেভাবে কাজ করতে দেয়নি তৃণমূল পরিচালিত সরকার। এবার পুরসভার অনুন্নয়ন, দুর্নীতি-সহ পরিবর্তনের ইস্যুতে ভোট হবে। বললেন ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী।
ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন, “আমার খুব ভাল লাগছে। প্রার্থী হওয়ার পর থেকে ইংরেজ-বাজারের এত মানুষ আমায় ফোন করেছেন যে আমি ফোন করতে পারছি না। শমীকদা-শুভেন্দুদাকে প্রণাম জানাচ্ছি। এখানে একশো শতাংশ আমি জিতব। এতদিন তো এমএলএ ফান্ডের টাকা খরচ করা যায়নি, কারণ ডিএম যিনি ছিলেন তাঁকে রাজ্য সরকারের কথা শুনতে হয়। আর শ্রীরূপাদির বয়সও হয়েছিল। তিনি সময় দিতে পারছিলেন না। এখানে কেন্দ্রের একটা প্রোজেক্টের সুবিধা মানুষ নিতে পারেনি। তারপর তৃণমূলের দুর্নীতির শেষ নেই। তাই আশাবাদী মানুষকে নিয়ে জিতব।”
