West Bengal Election 2026 Highlights: ‘সবাই রাম-রাজ্য চায়’, ভবানীপুরের মিছিলে হাঁটতে হাঁটতে বললেন শুভেন্দু
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: অপরদিকে, ভবানীপুরে রামনবমী উপলক্ষ্যে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন।

Live Assembly Election 2026 News: বৃহস্পতিবার রাম-নবমী। সেই উপলক্ষ্যে শহরজুড়ে র্যালি অব্যাহত। বেলা ১১ টা থেকে শুরু রয়েছে পরপর মিছিল। মূলত, এই মিছিলগুলি হবে রামনবমীর জন্য। বেলা ১২ টায় হেস্টিংসে বড় মিছিল বেরতে পারে। সেই সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন থাকছে। দুপুর আড়াইটে থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা থেকে। একই সময়ে বাগবাজার থেকেও মিছিল বেরবে। অপরদিকে, বিকেল চারটের সময় বন্ডেল ব্রিজ থেকে মিছিল বেরনোর কথা রয়েছে।
অপরদিকে, ভবানীপুরে রামনবমী উপলক্ষ্যে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন। প্রতিটি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারের নেতৃত্ব পুলিশ বাহিনী থাকবে।
একইসঙ্গে ভোটের প্রচারে বেরিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে তৃণমূলের হয়ে প্রচার করবেন তাঁরা।
LIVE NEWS & UPDATES
-
Mamata Banerjee: মাঝ আকাশে ঘুরছে মমতার বিমান
- মেঘের জন্য অবতরণ করতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।
- দমদমে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, তার জেরেই অবতরণে সমস্যা।
- প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে চক্কর কাটছে।
- কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জন্য তৈরি সামিয়ানা ঘরের দাপটে উড়ে গেল
-
Mamata Banerjee: পান্ডবেশ্বরে প্রচারে মমতা
- পান্ডবেশ্বরের মাটিতে মমতা বললেন, পান্ডবের সঙ্গে কৌরবের লড়াই হবে। তৃণমূল পান্ডব, বিজেপি কৌরব।
- পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, অন্ডাল বিমান বন্দর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তৃণমূলের সময়ে হয়েছে: মমতা।
- SIR এ বিজেপি বলেছিল ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে। বাস্তবে সেটাই করছে কমিশন। এর থেকে প্রমাণিত বিজেপি আগে থেকে ঠিক করে রেখেছিল কত নাম বাদ যাবে।
- বিজেপি সরকারে আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন ১১০০টাকা: মমতা।
-
-
রামনবমীর অনুমতি দেওয়া হল না ABVP-কে
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমীর অনুমতি দেওয়া হল না ABVP-কে
- যাদবপুরে বিগত বছরগুলোতে ঝামেলা হলেও গত বছর নির্বিঘ্নেই হয়েছিল রামনবমী
- এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমতি মিলল না। সকাল থেকেই বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট
- কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সরস্বতী পুজো ছাড়া অন্য কোনও পুজো ক্যাম্পালে হয় না,তাই অনুমতি দেওয়া হয়নি।
-
ধূপগুড়িতে আত্মহত্যা কৃষকের
- ধূপগুড়িতে অভিষেকের রাজনৈতিক সভার দিন ভোরেই এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য
- জানা গিয়েছে, মৃতের নাম পরেশ সরকার। তিনি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দোইখাওয়া সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা
- পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন তিনি। কিন্তু অক্টোবরের ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টিতে চাষের জমিতে জল জমে ব্যাপক ক্ষতি হয়। তার মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ফসল।
-
গোবর জল দিয়ে ধুয়ে ফেলা হল বিজেপির দেওয়াল লিখন
- বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন গোবর জল দিয়ে মুছে ফেলার অভিযোগ কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর মাছ বাজারে।
- আজ সকালে বিষয়টি নজরে আসতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।
- পাল্টা তৃণমূলের দাবি এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীকোন্দলের জের। এর সাথে তাদের কোনও যোগ নেই।
- বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে বিধানসভার অন্যান্য জায়গার মতো কোতুলপুর মাছ বাজারে একটি দেওয়াল লিখন করেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা।
- আজ সকালে স্থানীয় বিজেপি কর্মীরা দেখেন মাছ বাজারের একটি দেওয়ালে থাকা বিজেপির দেওয়াল লিখন রাতের অন্ধকারে কেউ বা কারা গোবর জল দিয়ে মুছে দিয়েছে।
-
-
আমি জিতলে পানিহাটিবাসী জিতবেন: তিলোত্তমার মা
- বিজেপিতে নাম লিখিয়েছেন আগেই। এবার তিনি পানিহাটির গেরুয়া শিবিরের প্রার্থী। কথা হচ্ছে তিলোত্তমার মা-কে নিয়ে।
- বিজেপির প্রার্থী হওয়ার পর পদ্মশিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন সাধারণ মানুষকে। তাঁর মন্তব্য়, তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে।
- শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা।
বিস্তারিত পড়ুন: Panihati BJP Candidate: ‘আমি যদি এই সেবা করি, আমার মেয়েও হয়ত কিছুটা খুশি হবে’, বিজেপিকে জেতানোর আর্জি তিলোত্তমার মায়ের
-
ববি হাকিম ঘুরছেন অলিগলিতে
- শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাম-নবমী উপলক্ষ্যে বিরাট মিছিল ভবানীপুরে। রয়েছেন গেরুয়া বসন পরিহিত বহু সাধু-সন্ন্যাসীরা। রাম-নবমীর মিছিলের পাশাপাশি চলছে জনসংযোগও।
- একদিকে যখন শুভেন্দু রাম-নবমীর মিছল করছেন, তখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হয়ে ভবানীপুরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি জায়গায়-জায়গায় ঘুরে লিফলেট বিলি করছেন।
Published On - Mar 26,2026 10:13 AM
