AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Temple: ‘আমি কেন নিমকাঠ চুরি করব! আমার বাড়িতেই চারটে নিমগাছ আছে’, জগন্নাথ মূর্তি তৈরি হল কী দিয়ে? সামনে আনলেন মমতা

Digha Jagannath Temple: অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরে মূর্তি তৈরির পর যে উদ্বৃত্ত কাঠ থাকে, তা দিয়েই তৈরি হয়েছে দিঘার মন্দিরের মূর্তি।

Digha Jagannath Temple: 'আমি কেন নিমকাঠ চুরি করব! আমার বাড়িতেই চারটে নিমগাছ আছে', জগন্নাথ মূর্তি তৈরি হল কী দিয়ে? সামনে আনলেন মমতা
দিঘার জগন্নাথ মন্দিরে মমতা (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2025 | 4:08 PM
Share

সুতি: দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মূর্তি তৈরির কাঠ কোথায় থেকে পাওয়া গেল? উঠেছে প্রশ্ন। এমনকী সেই কাঠ নিয়ে পুরীর মন্দিরেও শোরগোল শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পুরীতে জগন্নাথ মন্দিরের মূর্তি তৈরির জন্য যে কাঠ আনানো হয়, তার উদ্বৃত্ত কাঠ দিয়েই দিঘার মূর্তি তৈরি করা হয়েছে। সেই বিতর্কেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “কালীঘাটে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করলে কেউ কিছু বলে না। আর জগন্নাথ ধামটা গায়ে লেগে গেল! বলা হচ্ছে নাকি নিমকাঠ চুরি করেছি। নিমকাঠ চুরি করব কেন? আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে। চুরি করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা এখনও হয়নি। তিনি আরও উল্লেখ করেন, জগন্নাথ মূর্তি তো কিনতেও পাওয়া যায়।”

ওড়িশা প্রশাসনের উদ্দেশে মমতা বলেন, “শুনছি নাকি দিঘার মন্দিরে। যেতে বারণ করা হচ্ছে। কেন? আমি তো পুরী যাই। এত হিংসা? আমি কিন্তু ওড়িশাকে ভালবাসি। ওদের আলুর অভাব হলে বাংলা যোগায়। সাইক্লোন হলে সাহায্য করে।”

দিঘার মন্দিরকে জগন্নাথধাম হিসেবে উল্লেখ করা নিয়েও আপত্তি আছে ওড়িশা সরকারের। সে রাজ্যের মন্ত্রী হরিচন্দ্রন পুরী মন্দির প্রশাসনকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই মন্দিরে পুরীর সেবায়েতদের অংশগ্রহণ এবং উদ্বৃত্ত পবিত্র কাঠ দিয়ে দিঘার বিগ্রহ তৈরি করা গ্রহণযোগ্য নয়।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের