AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে’, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

Arjun Singh: 'এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।' সাতসকালে তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তৃণমূল (TMC)-কে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)।

'এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে', হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 3:50 PM
Share

উত্তর ২৪ পরগনা: ‘এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।’ সাতসকালে তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তৃণমূল (TMC)-কে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)।

এদিন সাতসকালে সিআইএসএফ প্রহরার দেড় ফুটের মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার ঘটে। ঘটনায় সাংসদের নিরাপত্তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। তবে এই প্রথমবার নয়, ভোট পরবর্তী পর্যায়ে জুলাই মাসেও অর্জুনের বাড়িতে বোমাবাজি হয়। সিআইএসএফ- এর উপস্থিতিতেই বারে বারে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে সাংসদ অর্জুন সিং এবং তাঁর পুত্র বিধায়ক পবন সিং-এর নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষিতে অর্জুনের মন্তব্য, “অমিত শাহ ফোন করে খবর নিয়েছেন। এবার আমার সেল্ফ ডিফেন্সের সময় এসেছে। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।”

উল্লেখ্য, সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। আর তাঁর ছেলে বিধায়ক পবন সিং ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ (CISF)। কিন্তু প্রশ্ন হচ্ছে সাংসদের বাড়িতে এবং তার বাড়ির দরজায় মাছিও বসতে পারে না। কেউ প্রবেশ করতে গেলে তার মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়।সেই সব নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে তবেই সবার তবেই প্রবেশের অনুমতি মেলে। এর আগেও তাঁর বাড়ির সামনে হামলার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন। এ দিনের ঘটনাতেও তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তিনি।

এদিকে সাংসদের বাড়ির সামনে থাকে ‘নো পার্কিং জোন’। সেখানে সাধারণেরর প্রবেশও নিষিদ্ধ। এই অবস্থায় দুষ্কৃতীরা কীভাবে বারে বারে বোমাবাজি করে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর) শ্রীহরি পাণ্ডে জানান, দুইজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে চায়ের দোকানে মারামারি নিয়ে ঘটনার সুত্রপাত বলে জানান তিনি। তিনি আরও জানান তদন্তের জন্য প্রয়োজনে সিআইএসএফ-কেও জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিন এই বোমাবাজির ঘটনায় অর্জুনের অবশ্য দাবি, ভবানীপুরের ইলেকশনের অবজারভার করেছে দল। তাই জন্য তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১১ বার তাঁকে আক্রমণ করা হয়েছে। বারবার হামলার কারণ তাঁকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। তিনি আরও যোগ করেন, তবে যে ধরনের বোমা চলেছে তা অতি সক্রিয় বোমা। তাই এনআইএ (NIA)-র তদন্তের দাবি জানালেন সাংসদ অর্জুন সিং। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায় জানিয়েছেন দল যদি অর্জুনকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অবজারভার করে তাহলে বিজেপি দলের জামানত বাজেয়াপ্ত হবে ও অর্জুন সিং অবজারভার হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান অনেক গুণ বাড়বে।

এদিন সাংসদের বাড়িতে হামলার ঘটনায় টুইটে সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি, রাজ্যে যে এখনও হিংসা অব্যাহত, সাংসদের বাড়িতেই সাতসকালে বোমাবাজিতেই প্রমাণ হল। এর থেকে ভয়ঙ্কর আর কী আছে! সাংসদের নিরাপত্তা ব্য়বস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  আরও পড়ুন: দেড় ফুট দূরত্বে সিআইএসএফ প্রহরা! সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির গেটে সাতসকালে পড়ল বোমা

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট