AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেড় ফুট দূরত্বে সিআইএসএফ প্রহরা! সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির গেটে সাতসকালে পড়ল বোমা

Arjun Singh: জগদ্দলে গত কয়েক মাসে দফায় দফায় বোমাবাজি হয়েছে। মে মাসেই জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ।

দেড় ফুট দূরত্বে সিআইএসএফ প্রহরা! সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির গেটে সাতসকালে পড়ল বোমা
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 8:47 AM
Share

উত্তর ২৪ পরগনা: সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমা! খোদ সিআইএসএফ প্রহরা থাকাকালীন বোমা ছুড়ল দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে সাংসদের নিরাপত্তা নিয়ে। সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ঘড়ির কাঁটায় তখন সওয়া ৬টা! স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অর্জুন সিংয়ের বাড়ির সামনের গলিতে ১৬-১৭ জন যুবক ভিড় করেন। ঘিঞ্জি হয়ে যায় এলাকা। এরপর ঠিক ৬.৩২ নাগাদ দুটি বাইক আসে। বাইক থেকেই পরপর ২-৩ টি বোমা ছোড়া হয় অর্জুন সিংয়ের বাড়িতে। দেড় ফুট দূরত্বেই ছিলেন সিআইএসএফ জওয়ান। তাঁদের সামনেই বোমা মেরে পালিয়ে যান যুবকরা।

সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তারই মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন ভিড় দেখেও কোনও পদক্ষেপ করলেন না সিআইএসএফ জওয়ানরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার ক্ষুব্ধ বিজেপি শিবির।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটা রুটিন ব্যাপার। অর্জুন সিং ও তাঁর পরিবারকে উত্তপ্ত করতে শাসকদল এটা করছে। ওঁ টক্কর দিচ্ছেন। সাধারণ মানুষ একদিন এর জবাব দেবে।”

টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি, রাজ্যে যে এখনও হিংসা অব্যাহত। সাংসদের বাড়িতেই সাতসকালে বোমাবাজি হল। এর থেকে ভয়ঙ্কর আর কী আছে! সাংসদের নিরাপত্তা ব্য়বস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ভোট উত্তরোত্তর সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-জগদ্দল এলাকা। মে মাসেও জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে।

জগদ্দলে গত কয়েক মাসে দফায় দফায় বোমাবাজি হয়েছে। মে মাসেই জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। দুস্কতীরা ১৫-১৬ টি বোমা ছোড়ে বলে অভিযোগ। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দফায় দফায় এইভাবে বোমবাজির ঘটনায় বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। ঘরের দরজা জানলা বন্ধ করে রেখেছেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল র‍্যাফ।

আতঙ্কে কার্যত শুনশান রাস্তা। বন্ধ এলাকার দোকানপাট। অর্জুন সিংয়ের বাড়ির গেটে বোমা মারার দাগ স্পষ্ট। রাস্তাতেও বোমাবাজির চিহ্ন রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে। তবে এই ঘটনায় সাংসদের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বর্তমানে কাজে দিল্লিতে রয়েছেন।

বস্তুত ভোট পরবর্তী হিংসার তদন্তে এখন রাজ্যে রয়েছে সিবিআই-এর স্পেশ্যাল টিম। ইতিমধ্যেই জগদ্দল থেকে গ্রেফতার করা হয়েছে এক জনকে। বিজেপি কর্মীর মা শোভারানি মন্ডলকে পিটিয়ে মারার অভিযোগে রতন মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারই মধ্যে বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। তাতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Behela Murder: কীভাবে তপনের আংটিতে রক্তের দাগ? একাধিক অচেনা ব্যক্তির ফোন! পর্ণশ্রী খুনে জটিল ধাঁধা

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট