AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seikh Shahjahan: শাহজাহান গ্রেফতার নয় কেন? পার্থ ভৌমিক দিলেন জবাব

Seikh Shahjahan: সন্দেশখালি এখন শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব। শাহজাহান গ্রেফতার না হলে কোনওভাবেই এই ক্ষোভের আগুন যে প্রশমন সম্ভব নয়, বারবার তা বোঝাচ্ছেন এখানকার মানুষ। ফুঁসছেন তাঁরা। এই আবহে শনিবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। দিনভর সন্দেশখালি ঘোরেন তাঁরা।

Seikh Shahjahan: শাহজাহান গ্রেফতার নয় কেন? পার্থ ভৌমিক দিলেন জবাব
পার্থ ভৌমিক। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 8:43 PM
Share

সন্দেশখালি: শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে ঠিকই। কিন্তু কেন এখনও সন্দেশখালির ‘বেতাজ বাদশাহ’ শেখ শাহজাহানকে গ্রেফতার করা গেল না? সন্দেশখালিতে বসেই সে প্রশ্নের জবাব দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জমি দখল থেকে মহিলাদের উপর নানাভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে শাহজাহানের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সবটাই শাহজাহানের ইন্ধনে বলেই অভিযোগ তাঁদের।

সন্দেশখালি এখন শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব। শাহজাহান গ্রেফতার না হলে কোনওভাবেই এই ক্ষোভের আগুন যে প্রশমন সম্ভব নয়, বারবার তা বোঝাচ্ছেন এখানকার মানুষ। ফুঁসছেন তাঁরা। এই আবহে শনিবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। দিনভর সন্দেশখালি ঘোরেন তাঁরা।

সেখানেই শাহজাহানের গ্রেফতার সংক্রান্ত প্রশ্ন উঠতেই পার্থ ভৌমিক বলেন, “শিবু এবং উত্তমের বিষয়টা রাজ্য পুলিশের আওতায়। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছিল ইডি। হাইকোর্টে একটা হলফনামা ছিল। যেন শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনও হস্তক্ষেপ না করে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অর্থাৎ আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট। কিন্তু ইডি তো আর আমাদের নয়, ইডি কেন্দ্রীয় সরকারের।”

এরপরই পার্থ ভৌমিক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলতে বলেছেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। যারা পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে এক সেকেন্ড সময় নেয় না, তাদের কাছে অন্য কোনও নেতার মূল্য নেই। তাঁদের তাড়াতে এক সেকেন্ডও লাগবে না।”

Follow Us