AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati-Threat Call: দিন নেই-রাত নেই, প্রাণে মেরে ফেলা হবে বলে আসছে ফোন, আতঙ্কিত কাউন্সিলর

Panihati Councillor: বিজেপির দাবি, ভোটের আগে এটা তৃণমূলের নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়। বিজেপি নেতা বলছেন, প্রশাসন যাদের হাতে, তারা চাইলে অভিযুক্তদের ধরতে পারে।

Panihati-Threat Call: দিন নেই-রাত নেই, প্রাণে মেরে ফেলা হবে বলে আসছে ফোন, আতঙ্কিত কাউন্সিলর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2025 | 11:21 PM
Share

পানিহাটি: বর্ষাাকালে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন পানিহাটির কাউন্সিলর। সম্প্রতি একাধিক এলাকায় ঘুরেছেন তিনি। এরপরই তাঁর কাছে এল উড়ো ফোন। একবার নয়, বারবার। দিন নেই, রাত নেই, ফোনে দেওয়া হচ্ছে হুমকি। এমনকী বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বারবার প্রাণ নাশের হুমকি ফোনে আতঙ্কিত পানিহাটির পুরসভার চেয়ারম্যান। অভিযোগ দায়ের করেছেন তিনি। জানানো হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও।

পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে-র দাবি, আর্ন্তজাতিক কল এসেছিল তাঁর ফোনে। প্রথমে গুরুত্ব দেননি। তারপরও দিনে-রাতে ফোন আসতে থাকায় সরাসরি পুলিশ কমিশনারকে জানান তিনি। এরপর ঘোলা এবং খড়দহ থানায় উড়ো ফোনে হুমকির অভিযোগ দায়ের করেন পানিহাটি পুরসভা চেয়ারম্যান।

নিয়ে জোর শোরগোল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কে বা কারা এই উড়ো ফোনে হুমকি দিচ্ছে তার তদন্তে খড়দহ থানার পুলিশ। তবে বিজেপির দাবি, এসবই তৃণমূলের নিছক কৌশল ছাড়া আর কিছু নয়। বিজেপির যুবনেতা জয় সাহা বলেন, “ভোটের আগে এগুলো নতুন কৌশল। নিজেই গুরুত্ব বাড়াচ্ছেন ওই চেয়ারম্যান। আর নিরাপত্তা বাড়াতে চাইছেন। এর আগেও একইরকম নাটক করেছেন।”

Follow Us
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…