Madhyamik Exam 2026: একজন নয়, ভৌত বিজ্ঞান পরীক্ষার দিন ২ জন মাধ্যমিক পরীক্ষার্থী হঠাৎ জ্ঞান হারাল, ডাক্তার খোলসা করলেন ছাত্রীদের অসুস্থতার কারণ,
Gaighata: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের নাম দিয়া মণ্ডল ও সম্প্রীতি মণ্ডল। দিয়া 'ঢাকুরিয়া গার্লস' স্কুলের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল মণ্ডলপাড়া হাইস্কুলে। অন্যদিকে, সম্প্রীতি মণ্ডল 'আঙ্গরাইল বিদ্যামন্দিরের' ছাত্রী, তার পরীক্ষাকেন্দ্র ডেওপুল স্কুলে।

গাইঘাটা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এদিনও পরীক্ষার্থীরা বসেছিলেন পরীক্ষা দিতে। কিন্তু তার মধ্যেই ঘটল অঘটন। হুড়োহুড়ি পড়ে গেল মাস্টারমশাইদের মধ্যে। কারণ, পরীক্ষা চলাকালীন অসুস্থ দুই পরীক্ষার্থী। পরে যদিও চিকিৎসায় সুস্থ হয়ে উঠল তারা। হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে এই দুজন পরীক্ষার্থী।
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের নাম দিয়া মণ্ডল ও সম্প্রীতি মণ্ডল। দিয়া ‘ঢাকুরিয়া গার্লস’ স্কুলের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল মণ্ডলপাড়া হাইস্কুলে। অন্যদিকে, সম্প্রীতি মণ্ডল ‘আঙ্গরাইল বিদ্যামন্দিরের’ ছাত্রী, তার পরীক্ষাকেন্দ্র ডেওপুল স্কুলে। এই দু’জনই পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ পুলিশি সহায়তায় দু’জনকেই চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়।
চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কৌস্তুভ সাহা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিল। তবে বর্তমানে দু’জনেই সুস্থ রয়েছে এবং পরীক্ষা দিচ্ছে। দিয়া আর সম্প্রীতি দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। দিয়ার পেটে ব্যথা ছিল। আপাতত ও সুস্থ, পরীক্ষা দিতে পারবে। হাসপাতালের বেড থেকে পরীক্ষা দেবে। আর সম্প্রীতির একটা শ্বাসকষ্ট ছিল। সেও হাসপাতাল থেকে পরীক্ষা দেবে।
