AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: বেআইনিভাবে কয়লা সংগ্রহ করতে গিয়েই বিপদ, চাঁই ভেঙে মৃত্যু যুবকের

Asansol: বিক্ষোভকারীদের দাবি খনিতে ওই যুবকের দুর্ঘটনায় ঘটেছে। তাঁদের দাবি এই খনিতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবিতেই বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের। বিক্ষোভের জেরে খনির উৎপাদন ও পরিবহন ব্যাহত।

Asansol: বেআইনিভাবে কয়লা সংগ্রহ করতে গিয়েই বিপদ, চাঁই ভেঙে মৃত্যু যুবকের
কয়লার চাই ভেঙে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 4:55 PM
Share

আসানসোল: বৈধ কয়লাখনি থেকে বেআইনি ভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে এক যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম টিংকু বাউরি। স্থানীয় মীঠাপুর গ্রামের বাসিন্দা তিনি। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত ইসিএলের নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে। ঘটনার পর মৃতদেহ রেখে কোলিয়ারিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

বিক্ষোভকারীদের দাবি খনিতে ওই যুবকের দুর্ঘটনায় ঘটেছে। তাঁদের দাবি এই খনিতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবিতেই বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের। বিক্ষোভের জেরে খনির উৎপাদন ও পরিবহন ব্যাহত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, খনিতে স্থানীয়র মৃত্যু হয়েছে। এর পিছনে রয়েছে ব্লাস্টিং। তাই মৃতের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণ দিতে হবে। বন্ধ রয়েছে খনি উৎপাদন।

মেয়র ইন কাউন্সিল সুব্রত অধিকারী বলেন, “আজ সকাল এগারোটার সময় টিঙ্কু বাউরি এখানে আসে। সে মিঠাপুরেরই বাসিন্দা। কয়লার চাঁই মাথার উপরে পড়ে যায়। সে তৎক্ষনাত মারা যায়। তারপর তাঁর পরিবারের লোক আসেন। পাড়ার লোকও আসেন। আমিও খবর পেয়ে এলাম। আমরা ক্ষতিপূরণরে দাবি জানাচ্ছি।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা