AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: ‘তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূলই’, দেবের মুখে ‘আমার লোক, ওঁর লোক’

Ghatal MP Dev: ডেবরায় এক সভা থেকে দেব বলেন, 'তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।' এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, 'সবাই পদ চায়, নেতা হতে চায়, আমার লোক-ওঁর লোক... কিন্তু কর্মীরা শুধু সম্মান চায়, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি।'

Dev: ‘তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূলই’, দেবের মুখে 'আমার লোক, ওঁর লোক'
ঘাটালের তৃণমূল প্রার্থী দেবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 3:01 PM
Share

ডেবরা: লোকসভা ভোটে ঘাটাল থেকে ফের একবার প্রার্থী হয়েছেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেব। জোরকদমে প্রচার চালাচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র ঘুরে ঘুরে। শুক্রবার ডেবরায় এক সভা থেকে দেব বলেন, ‘তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।’ এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, ‘সবাই পদ চায়, নেতা হতে চায়, আমার লোক-ওঁর লোক… কিন্তু কর্মীরা শুধু সম্মান চায়, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি।’ ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’ কিংবা ‘আমার লোক-ওঁর লোক’… এই মন্তব্যগুলির মধ্য দিয়ে কী বোঝাতে চাইলেন দেব? সে বিষয়টি অবশ্য সভায় আর খোলসা করেননি তিনি।

গতকাল ডেবরা বাজার এলাকা থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। সেই রোড শোয়ের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেই সময়েই তৃণমূলের ক্ষমতার কথা বোঝান তিনি। একইসঙ্গে কি প্রচ্ছন্নে দলের ভিতরের ঠোকাঠুকি নিয়েও সতর্ক করে দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ?

লোকসভা ভোটের মুখে ডেবরার সভা থেকে দেব তৃণমূলের কর্মী-সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন দল সবার উপরে। বলেন, ‘দল থাকলে, তাহলেই আমরা সবাই থাকব। দল যদি জেতে, আপনিও জিতবেন, আমিও জিতব, যাঁরা উপস্থিত আছেন, তাঁরা সবাই জিতব। দলের সম্মানই সকলের সম্মান।’ একইসঙ্গে ডেবরায় দলের সংগঠনের একতার কথাও তুলে ধরেন তিনি। দেব বলেন, ‘আজ ডেবরায় যে একতা রয়েছে, আমার মনে হয়, তা যে কোনও লিড পেরিয়ে যেতে পারে… যদি আমরা রাগ-অভিমান সব ভুলে গিয়ে দলের দিক থেকে ভাবি।’

Follow Us