AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: সন্তান কার? আদালতেই চলল বাবা-মায়ের কাড়াকাড়ি! ছেলে বলল, ‘বাবা-মা থাকুক একসঙ্গে’

Katwa: এদিন দুপুরে আদালত চত্বরে দেখা গেল মা তাঁর শিশুপুত্রকে বাবার হাত থেকে আচমকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালান৷ বাবাও নাছোড়বান্দা৷ তিনিও তাঁর ছেলেকে নিজের কাছে রাখার জন্য আদালত চত্বরে দৌড়াতে থাকেন৷ তারপর সন্তানের হাত ধরে বাবা ও মায়ের নিজেদের অধিকার কায়েমের জন্য টানাটানি করতে থাকেন৷

Katwa: সন্তান কার? আদালতেই চলল বাবা-মায়ের কাড়াকাড়ি! ছেলে বলল, 'বাবা-মা থাকুক একসঙ্গে'
সন্তানকে নিয়ে বাবা-মায়ের মধ্যে কাড়াকাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 6:22 PM
Share

কাটোয়া: সন্তান এক বন্ধন। সেই বন্ধনই ছিন্ন হতে বসে যখন বাবা-মায়ের সম্পর্কতে ছেদ পড়ে৷ সন্তান কার! বাবা না মায়ের? সন্তানকে নিয়ে টানাটানি বাবা ও মায়ের৷ শুক্রবার এমন দৃশ্যের সাক্ষী থাকলেন কাটোয়া মহকুমা আদালত চত্বরে আইনজীবী থেকে সাধারণ মানুষ৷ সন্তান কার কাছে থাকবে৷ সেটা নিয়েই রীতিমতো বাবা ও মায়ের মধ্যে টানা হিঁচড়া, লুকোচুরি খেলাও হল৷ শেষপর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন মা৷ আর বাবা দ্বারস্থ হল প্রশাসনের৷

জানা গিয়েছে, কেতুগ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা এক যুবতীর ২০১৫ সালের জুলাই মাসে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার বড়েঞা থানার সুন্দরপুর গ্রামে এক যুবকের সঙ্গে৷ তারপর তাঁদের এক শিশুপুত্র হয়৷ ওই যুবক আগে আরবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন৷ এখন ভিন রাজ্যে থাকেন৷ কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে আর বনিবনা হচ্ছে না৷ স্ত্রী ২৭ জুন কাটোয়া মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান৷

তাঁর অভিযোগ মহকুমা শাসকের কাছে জানান। তাঁর বক্তব্য, স্বামী বদমেজাজি, সন্দেহ বাতিক৷ তাঁকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছেন৷ ওই বধূ তাঁর বাপের বাড়ি চলে আসেন৷ কিন্তু সাত বছরের শিশু পুত্রকে মাকে দেননি৷ তাই ওই শিশুপুত্রকে আটকে রেখে দেওয়ায় অভিযোগ করা হয়৷ মা তাঁর শিশুপুত্রকে ফেরত পেতে চান৷ এ নিয়ে কাটোয়া মহকুমা শাসকের কোর্টে শুনানি চলছিল৷ এদিনও শুনানির দিন ছিল৷

এদিন দুপুরে আদালত চত্বরে দেখা গেল মা তাঁর শিশুপুত্রকে বাবার হাত থেকে আচমকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালান৷ বাবাও নাছোড়বান্দা৷ তিনিও তাঁর ছেলেকে নিজের কাছে রাখার জন্য আদালত চত্বরে দৌড়াতে থাকেন৷ তারপর সন্তানের হাত ধরে বাবা ও মায়ের নিজেদের অধিকার কায়েমের জন্য টানাটানি করতে থাকেন৷ মুহূর্তের মধ্যে মা তাঁর শিশুকে আদালত চত্বরে লুকিয়ে রাখেন৷ বাবাও আদালত চত্বরে হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকেন৷ এমনকি তিনি কাঁদতে থাকেন৷

জন্মদাতা পিতার এমন দৃশ্য দেখেন আদালত চত্বরে থাকা বহু মানুষ৷ মা বলেন, “আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি। তাই সন্তান আমার কাছেই থাকবে৷” আর বাবা বলেন, “সন্তানের জন্ম দিয়েছি আমি৷ জন্ম দাতা বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করা যাবে না৷ আমি আইনি যতদূর লড়াইয়ের দরকার চালিয়ে যাব।”

মা আরও বলেন, “আমার সন্তানের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে ওর বাবার কাছে থাকলে৷” এদিকে মায়ের আইনজীবী ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “এসডিও কোর্টে মামলাটি স্থগিত করে দিয়েছে৷ সন্তান কার কাছে থাকবে তা এখনও ঠিক হয়নি৷”

অন্যদিকে পালটা বাবার আইনজীবী মহম্মদ সাদ্দিক হোসেন বলেন, “এভাবে সন্তানকে প্রকাশ্যে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া যায় না৷ আমরা আইনি লড়াই চালিয়ে যাব।” আর সেই ছোট্ট শিশুটি সে বলে, “বাবা ও মা একসঙ্গে থাকুক এটাই আমার ভালো লাগে৷”

কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, “আমার ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরের বিষয় নিয়ে আমি দেখব৷ কিন্তু কোর্টের বাইরে কোনও ঘটনা ঘটলে সেটা তো আমি জানতে পারব না৷ তবুও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি৷”

Follow Us