AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Ganguly: ‘এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে…’, নাম না করে দেবাংশুকে নিশানা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

Abhijit Ganguly: হাইভোল্টেজ তমলুকে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার সেই দেবাংশুকে নাম না করে কড়া ভাষায় বিদ্ধ করলেন প্রাক্তন বিচারপতি।

Abhijit Ganguly: 'এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে...', নাম না করে দেবাংশুকে নিশানা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির
অভিজিৎ গাঙ্গুলি ও দেবাংশু ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 24, 2024 | 7:32 PM
Share

তমলুক: লোকসভা ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চরম কটাক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূলকে আক্রমণ করার সময় নাম না করে প্রাক্তন বিচারপতি বললেন, ‘ওদের এক চ্যাংড়া ছোঁড়াকে এখানে প্রার্থী করেছে। সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না। সেটাই করে।’ এবারের লোকসভা ভোটে বাংলায় অন্যতম চর্চিত আসন তমলুক। হাইভোল্টেজ তমলুকে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার সেই দেবাংশুকে নাম না করে কড়া ভাষায় বিদ্ধ করলেন প্রাক্তন বিচারপতি।

ভোট ময়দানে তমলুকে জমে উঠেছে রাজনীতির লড়াই। তৃণমূল বা বিজেপি, কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভোটের প্রচার পর্বে মাঝে মধ্যেই উঠে আসছে তির্যক খোঁচা। সে যেমন অভিজিৎবাবুর দিক থেকে ধেয়ে আসছে, তেমনই পিছিয়ে নেই দেবাংশুও। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আক্রমণের পর এখনও পর্যন্ত কোনও পাল্টা প্রতিক্রিয়া আসেনি দেবাংশুর তরফে। তবে বিগত কিছুদিনে এমন পাল্টা আক্রমণের নিদর্শন রয়েছে অঢেল।

এই লোকসভা ভোটের প্রচার পর্বেই অভিজিৎ বাবুর ‘বাচ্চা ছেলে’ খোঁচার জবাবে দেবাংশু বলেছিলেন, ‘আমি তো বাচ্চা ছেলেই। উনি আমার দাদু। এবার দাদু-নাতির লড়াই হবে।’ এমন আক্রমণ, প্রতি আক্রমণের পালা লেগেই রয়েছে তমলুকের ভোট ময়দানে। তাতে এবার নতুন সংযোজন এল প্রাক্তন বিচারপতির দিক থেকে। দেবাংশু ভট্টাচার্যকে নাম না করে ‘চ্যাংড়া ছোঁঁড়া’ বলে কটাক্ষ করলেন ভোটের প্রচার সভা থেকে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত