AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Candidate Pabitra Kar: সুর চড়িয়েছিলেন শুভেন্দু, এবার পবিত্র করের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

Nandigram Politics: ইতিমধ্যেই এ ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছে বিজেপি। শুভেন্দু বলেন, এরা শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে। এ ঘটনাতেই নন্দীগ্রাম থানায় গত ৭ তারিখ অভিযোগ দায়ের হয় পবিত্র করের নামে।

TMC Candidate Pabitra Kar: সুর চড়িয়েছিলেন শুভেন্দু, এবার পবিত্র করের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ
কী বলছেন শুভেন্দু-পবিত্র?Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 11:48 PM
Share

নন্দীগ্রাম: সুর চড়িয়েছিলেন শুভেন্দু। এবার পবিত্র করের নাম থানায় অভিযোগ দায়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর নন্দীগ্রামের রাজনৈতিক আঙিনায়। গত শনিবার হাইভোল্টেজ নন্দীগ্রামের ভেটুরিয়াতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেখানে বিজেপি কর্মীকে দেখতে পেয়ে প্রথমে হুমকি, পরে মারধর করা হয় বলে বিজেপির অভিযোগ। আক্রান্ত হন বুদ্ধদেব গিরি নামে এক বিজেপি কর্মী। যা নিয়ে গত রবিবার সুর চড়িয়েছেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নাম না করে পবিত্র করের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন। বলেন, “ওর উপস্থিতিতে কিছু কুখ্যাত গুণ্ডা বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে।” 

সূত্রের খবর, ইতিমধ্যেই এ ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছে বিজেপি। শুভেন্দু বলেন, এরা শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে। এ ঘটনাতেই নন্দীগ্রাম থানায় গত ৭ তারিখ অভিযোগ দায়ের হয় পবিত্র করের নামে। এছড়াও রয়েছে স্থানীয় তৃণমূল রাজেশ খান, অখিল খান, নাসিম খানের নাম। রাজনৈতিক মহলে এ নিয়ে চাপানউতোর চললেও এখনও পর্যন্ত পুলিশি অ্যাকশনের বিষয়ে কিছু জানা যায়নি বলেই খবর। পুলিশ কোনও পদক্ষেপ করে কিনা এখন সেটাই দেখার। 

যদিও চুপ করে নেই পবিত্র করও। তিনি পাল্টা তোপ দেগেছেন শুভেন্দুর বিরুদ্ধে। ‘সব কিছুর মাস্টারমাইন্ড’ বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। বৃহস্পতিবার পবিত্র কর বলেন, ‘নন্দীগ্রামে যত মামলা, যত কেস, যত মানুষ জর্জরিত হচ্ছে, অসহায় বোধ করছে সবের মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী। ওনার এটার উপরে স্পেশ্যাল ডিগ্রি আছে। ৪ তারিখে এর হিসাব হবে।’  

Follow Us