AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: শুভেন্দুর ‘হুঁশিয়ারি’, দেব বলেই দিলেন ২৩ তারিখ কী হতে চলেছে…

Dev: শনিবার মেদিনীপুরে ভোটপ্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ২৩ তারিখ সকাল ৯টায় তাঁর এক্স হ্যান্ডেলে এমন কিছু 'ছাড়বেন', তাতে ঘাটালের প্রার্থী ঘর থেকে আর বেরোবেন না। দেব বলেন, "এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এটা ভোটে জেতার রাজনীতি শুধু। চমকানো ধমকানোর রাজনীতি। আমি এসবের ঊর্ধ্বে হয়ে গিয়েছি। আর এসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না।"

Dev: শুভেন্দুর 'হুঁশিয়ারি', দেব বলেই দিলেন ২৩ তারিখ কী হতে চলেছে...
শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের জবাব দিল দেব। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2024 | 11:12 PM
Share

পূর্ব মেদিনীপুর: ২৩ মে সকাল ৯টায় ঘাটালের প্রার্থীর সম্পর্কে বোমা ফাটাবেন বলে শুনিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, তাঁর এক্স হ্যান্ডেলে চোখ রাখতে। এ নিয়ে জবাব দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। শুভেন্দুকে পাত্তাই দিতে নারাজ তিনি। বলেন, “দেখব, দেখব, শুধু আমি না সারা বাংলা দেখবে।”

শনিবার মেদিনীপুরে ভোটপ্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ২৩ তারিখ সকাল ৯টায় তাঁর এক্স হ্যান্ডেলে এমন কিছু ‘ছাড়বেন’, তাতে ঘাটালের প্রার্থী ঘর থেকে আর বেরোবেন না। দেব বলেন, “এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এটা ভোটে জেতার রাজনীতি শুধু। চমকানো ধমকানোর রাজনীতি। আমি এসবের ঊর্ধ্বে হয়ে গিয়েছি। আর এসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না।”

বরং হাতে যে ক’টা দিন প্রচারের সময় পাচ্ছেন, চুটিয়ে প্রচার করে যেতে চান দেব। বলেন, “২৩ তারিখটা আমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শুধু শুভেন্দু অধিকারীর জন্য না। কারণ সেদিন শেষ প্রচার। সকলকেই শুভেচ্ছা। তবে ভয় দিয়ে নয়, ভালবাসা দিয়ে যে ভোটারের মন জিততে পারবে, সে তত বেশি মার্জিনে জিতবে।”

ভোটের মুখে একাধিক বিতর্কে নাম জড়াচ্ছে দেবের। তাঁর সহকারীর বিরুদ্ধে টাকা না নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা গিয়েছে হাইকোর্টে। একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। যদিও তা নিয়ে দেব এফআইআরের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে রোজভ্যালির একটি মামলায় দেবের নাম রয়েছে চার্জশিটে।

এ প্রসঙ্গেও দেব ‘কুল’। বলেন, “আমি জানিই না কেসটার ব্যাপারে। যদি আমার নাম থাকে মনে হয় অনেক সুপারস্টারের নাম থাকা উচিত। নাম ধরে ধরে বলতে পারি তাঁরা তাদের ছবি করেছে। আমি তো ছবি করিনি। আমার নাম কেন আমি জানি না। আর আমাকে এ নিয়ে কেউ জানায়ওনি। সংবাদমাধ্যমেই প্রথম শুনলাম। তবে সকলেরই মাথায় আসছে, ভোটের জন্যই এটা করা হল হয়ত। কারণ আমাকে তো ডাকাই হয়নি।”

দেবের সংযোজন, “২০১০ সালে কেস। আমি তখন সাংসদও ছিলাম না। আমি জানিও না কী ঘটনা। রোজভ্য়ালির সঙ্গে আমার কোনও কথাও হয়নি। এজেন্সি আমাকে পারফরম্যান্সের জন্য। আমি একা নই, আরও বড় বড় সুপারস্টার সেদিন ছিলেন। আমার মনে হয় তাঁদের নামও থাকা উচিত। এসেছে তাঁদের নাম নাকি শুধু দেবের নামই এসেছে?”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?