AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanthi BJP Worker: বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, ৬ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

অভিযোগকারী রঞ্জন দাস (বিজেপি যুব মোর্চার সম্পাদক) তিনি বলেন, "আইনের প্রতি ভরসা রেখেই আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি বিচার পাব।" পুলিশ সূত্রে খবর, সমগ্র ঘটনার তদন্তের সুপারভিশন করছেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সুনয়ন বাসু ও আইসি মনোজ ঝা আর তদন্তকারী আধিকারিক বুদ্ধদেব মাল

Kanthi BJP Worker: বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, ৬ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
কাঁথি থানাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 5:14 PM
Share

কাঁথি: কাঁথিতে বিজেপি করার অপরাধে মারধর ব্যক্তিকে। ভাঙচুর করা হল দোকান। এমনকী, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর জেরে ছয়জন তৎকালীন পুলিশ অফিসার সহ এক উচ্চ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল কাঁথি থানায়।

জানা যাচ্ছে, গত মাসের ২৫ তারিখ কাঁথির এক বিজেপি কর্মী রঞ্জন দাস এই অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাঁথি থানা একটি মামলা রুজু হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী ধারা-১৫৩(এ) ৩০৭,৩২৩,৩২৫,৩৪,৩৪১,৩৭৯,৪২৭,ও ৫০৬-এর মতো গুরুতর ধারা ও সামিল রয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন- অমলেন্দু বিশ্বাস (প্রাক্তন আইসি), এসআই ,পার্থ প্রতিম মাইতি, এসআই এনামুর রহমান, পিএসআই সৌমেন মণ্ডল,পিএস আই, গৌরব মিত্র ও  এমএম হাসান (অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার তৎকালীন)।

অভিযোগকারী রঞ্জন দাস (বিজেপি যুব মোর্চার সম্পাদক) তিনি বলেন, “আইনের প্রতি ভরসা রেখেই আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি বিচার পাব।” পুলিশ সূত্রে খবর, সমগ্র ঘটনার তদন্তের সুপারভিশন করছেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সুনয়ন বাসু ও আইসি মনোজ ঝা আর তদন্তকারী আধিকারিক বুদ্ধদেব মাল। ইতিমধ্যে ঘটনা নিয়ে প্রাক্তন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ও তৎকালীন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম হাসানকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?