Suvendu on Mamata: ‘ওঁর উদ্দেশ্য ছিল…’, মমতা কেন কোর্টে গিয়েছেন মুখ খুললেন শুভেন্দু
বিরোধী দলনেতার কথায়, "উনি প্রশ্ন করেছেন শুধু বাংলায় মাইক্রো অবজারভার কেন? কমিশন বাধ্য হয়েছে কারণ, এসিডও র্যাঙ্কের অফিসার রাজ্য থেকে দেওয়া হয়নি। সেই কারণেইমাইক্রো অবজারভার এসেছেন।" তিনি বলেন, "উনি এসআইআর বন্ধ করতে গিয়েছেন। তাতে বিগ জিরো, উনি মাইক্রো অবজারভার হঠাতে গিয়েছিলেন। আপাতত সেই চেষ্টায় কোনও ফলপ্রসু আনতে পারেননি। উনি আধারকে নাগরিকত্বের প্রমাণ বলতে গিয়েছিলেন। লাভের লাভ হয়নি।"

নন্দীগ্রাম: SIR ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর বন্ধ করতে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি বলেই দাবি করেন শুভেন্দু। এমনকী, এক মাইক্রো-অবজারভারের অডিয়ো ফাঁস করার কথাও বলেছেন তিনি।
শুভেন্দু বলেন, “৫৮ লক্ষ বাদ হয়েছে। ৬ নম্বর ফর্মে। এদের মধ্যে কয়েকশো জমা পড়েছে কি না সন্দেহ আছে। হাজারের সংখ্যা পেরিয়েছে কি না সন্দেহ আছে। লক্ষ দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নার সঙ্গে ৫৮ লক্ষ নাম বাদ গেছে। আর যাঁদের নাম বাদ গেছে তাঁদের জন্য ৬ নম্বর ফর্ম আছে। কয়েকশো আছে। এছাড়া ৭ নম্বর ফর্ম আছে। কয়েক লক্ষ আছে।” তিনি আরও বলেন, “ওঁর উদ্দেশ্য মাইক্রো অবজারভার আটকানো। মালদহের এক মাইক্রো অবজারভার পরিচয় গোপন করে আমায় একটা অডিয়ো ক্লিপ পাঠিয়েছেন। ছটায় সেটা পোস্ট করব।”
বিরোধী দলনেতার কথায়, “উনি প্রশ্ন করেছেন শুধু বাংলায় মাইক্রো অবজারভার কেন? কমিশন বাধ্য হয়েছে কারণ, এসিডও র্যাঙ্কের অফিসার রাজ্য থেকে দেওয়া হয়নি। সেই কারণেইমাইক্রো অবজারভার এসেছেন।” তিনি বলেন, “উনি এসআইআর বন্ধ করতে গিয়েছেন। তাতে বিগ জিরো, উনি মাইক্রো অবজারভার হঠাতে গিয়েছিলেন। আপাতত সেই চেষ্টায় কোনও ফলপ্রসু আনতে পারেননি। উনি আধারকে নাগরিকত্বের প্রমাণ বলতে গিয়েছিলেন। লাভের লাভ হয়নি।”
