Nandigram TMC: এবার সাপ্লিমেন্টারি লিস্টে নেই সুফিয়ানের স্ত্রীর নাম বাদ
TMC Candidate Nandigram: বস্তুত, নন্দীগ্রাম-১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৭টি বুথ। তার মধ্যে ৫৪-৬০ পর্যন্ত বুথের লিস্ট অনলাইনে দেখা যাচ্ছে না। অর্থাৎ ভেরিফিকেশন হয়নি বলে অনুমান করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ৬১ নম্বর বুথে বিচারাধীন ভোটারদের মধ্যে রয়েছেন ২৬ জন, ৬২ নম্বর বুথে ৩২ জন, ৬৩ নম্বর বুথে ৭৯ জন, ৬৪ নম্বর বুথে ন'জন, ৬৫ নম্বর বুথে ১৩ জন, ৬৬ নম্বর বুথে ২৫ জন, ৬৭ নম্বর বুথে ১১ জন, ৬৮ নম্বর বুথে ১০ জন, ৬৯ নম্বর বুথে ২১ জন এবং ৭০ নম্বর বুথে চারজন ভোটারকে বাতিল করা হয়েছে।

নন্দীগ্রাম: সোমবার রাতে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট। আর সেই তালিকায় ‘নট এলিজিবল’ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি তথা নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের স্ত্রী। ষাট বছর বয়সী রহিমা বিবির নামও বাদের তালিকায়। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ৮০ হাজার বিচারাধীন ভোটার ছিলেন। তার মধ্যে প্রায় ৭০ হাজার ভোটারের নথি যাচাইয়ের কাজ করেছেন বিচারকরা। এলিজিবল এবং নট এলিজিবল সম্পূর্ণ লিস্ট এখনও আসেনি। তবে, সেই সকল ভোটারদের নাম দেখা যাচ্ছে।
স্ত্রীর নাম না থাকা প্রসঙ্গে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, “আমার স্ত্রী ১৯৮৬ সাল থেকে ভোটার। অথচ, তাঁর নাম বাদ দিয়ে দিল কমিশন। এখন ট্রাইবুনালে যাওয়া ছাড়া কোনও উপায় নেই।” শেখ সুফিয়ানের এই অভিযোগকে তীব্র কটাক্ষ করে নন্দীগ্রাম মণ্ডলের দুই সভাপতি সুদীপ দাস বলেন, “প্রথম থেকেই ওরা এসআইআর-এর বিরোধিতা করেছে। ওই গাফিলতির জন্য দায়ী কমিশন নয় সরকারি কর্মীরা। তারা তো ওদেরই লোক।”
বস্তুত, নন্দীগ্রাম-১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৭টি বুথ। তার মধ্যে ৫৪-৬০ পর্যন্ত বুথের লিস্ট অনলাইনে দেখা যাচ্ছে না। অর্থাৎ ভেরিফিকেশন হয়নি বলে অনুমান করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ৬১ নম্বর বুথে বিচারাধীন ভোটারদের মধ্যে রয়েছেন ২৬ জন, ৬২ নম্বর বুথে ৩২ জন, ৬৩ নম্বর বুথে ৭৯ জন, ৬৪ নম্বর বুথে ন’জন, ৬৫ নম্বর বুথে ১৩ জন, ৬৬ নম্বর বুথে ২৫ জন, ৬৭ নম্বর বুথে ১১ জন, ৬৮ নম্বর বুথে ১০ জন, ৬৯ নম্বর বুথে ২১ জন এবং ৭০ নম্বর বুথে চারজন ভোটারকে বাতিল করা হয়েছে। কেন্দামারি-জালপাই, মহম্মদপুর, নন্দীগ্রাম, সামসাবাদ, দাউদপুর প্রভৃতি সংখ্যালঘু অধ্যুষিত বুথে অ্যাডজুডিকেশন বহু ভোটারের নাম বাদ গিয়েছে।
