AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে সৌমেন্দু, যোগ দিলেন আরও ১৪ বিদায়ী কাউন্সিলর

ইতিমধ্যে কাঁথির মঞ্চে উপস্থিত দুই ভাই। সৌমেন্দু মঞ্চে উঠতেই এলাকা মুখরিত হয়ে ওঠে 'জয় শ্রী রাম' নিনাদে।

শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে সৌমেন্দু, যোগ দিলেন আরও ১৪ বিদায়ী কাউন্সিলর
একই মঞ্চে শুভেন্দু-সৌমেন্দু
| Edited By: | Updated on: Jan 01, 2021 | 5:45 PM
Share

পূর্ব মেদিনীপুর: কাঁথির সভায় একই মঞ্চে সৌমেন্দু-শুভেন্দু। আজই দাদার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সৌমেন্দু অধিকারী। সকালে একপ্রকার ধোঁয়াশা থাকলেও নন্দীগ্রামের সোনাচূড়ার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন, এদিন বিকালে কাঁথির সভাতেই যোগ দেন সৌমেন্দু। সঙ্গে আরও ১৪ জন বিদায়ী কাউন্সিলরও। ইতিমধ্যে কাঁথির মঞ্চে উপস্থিত রয়েছেন দুই ভাই। সৌমেন্দু মঞ্চে উঠতেই  গোটা সভাস্থল ‘জয় শ্রী রাম’ নিনাদে মুখরিত হয়ে ওঠে।

বিজেপিতে যোগ দেবেন যে সব বিদায়ী কাউন্সিলররা

তবে দুজন আজ অনুপস্থিত রয়েছেন। তাঁরা একটি চিঠিও লিখে সেকথা জানিয়েছেন।

অনুপস্থিত কাউন্সিলরের চিঠি

অনুপস্থিত কাউন্সিলরের চিঠি

অনুপস্থিত কাউন্সিলরের চিঠি

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব তাঁর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছিল, আগে নিজের বাড়িতে পদ্মফুল ফুটিয়ে দেখান। অবশ্য তার জবাব দিয়েছিলেন শুভেন্দু নিজেই। পাল্টা চ্যালেঞ্জের সুরেই বলেছিলেন, “আমার বাড়িতেও পদ্ম ফুটবে।” কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই সৌমেন্দুর বিজেপি যোগ পাকা হয়ে ওঠে। অন্তত তেমনটাই দাবি করতে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই অপসারণের পরই সরাসরি তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়ান সৌমেন্দু। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টের দায়ের করা মামলার পরবর্তী শুনানি ৪ জানুয়ারি। তারইমধ্যে এদিন নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু ভাইয়ের যোগদানের ব্যাপারে আসল সত্য প্রকাশ করে দেন।

তবে এদিনের সভায় সৌমেন্দু ছাড়াও শুভেন্দুর হাত ধরে যোগ দিচ্ছেন ১৪ জন বিদায়ী কাউন্সিলরও। নন্দীগ্রামের সভা থেকেই শুভেন্দু হুঙ্কার ছেড়েছিলেন, “কাঁথি থেকে তৃণমূলকে ‘ঝেঁটিয়ে’ বিদায় করব। ৮ তারিখ শক্তি দেখাব নন্দীগ্রামে।” শক্তি প্রদর্শনের এই লড়াইয়ে তপ্ত এখন নন্দীগ্রাম, কাঁথির মাটি।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?