AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Joining: ‘TMC-তে যোগ দিতে চাই’, প্রতিমার হাত থেকে ঘাসফুলের ঝান্ডা আপন করে নিলেন CPM নেতা

CPM Kultali: জানা গিয়েছে, কুলতলি চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সেই সময় ওই পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের সিপিএম সদস্য নাসিরুদ্দিন মণ্ডল আসেন। বলেন, 'তৃণমূলে যোগ দিতে চাই।' এরপর প্রতিমা মন্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

CPM Joining: 'TMC-তে যোগ দিতে চাই', প্রতিমার হাত থেকে ঘাসফুলের ঝান্ডা আপন করে নিলেন CPM নেতা
TMC-তে যোগদান সিপিএম পঞ্চায়েত সদস্যেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2024 | 10:25 AM
Share

কুলতলি: হুডখোলা জিপে বসে প্রচার করছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। হাত মেলাচ্ছেন, কথা বলছেন। হঠাৎ সেই প্রচারে এলেন সিপিএম-এর এক নেতা। ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে যোগদানের। আর যেমন কথা তেমন কাজ। প্রতিমা মণ্ডলের হাত থেকেই তুলে নিলেন ঘাসফুলের পতাকা।

জানা গিয়েছে, কুলতলি চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সেই সময় ওই পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের সিপিএম সদস্য নাসিরুদ্দিন মণ্ডল আসেন। বলেন, ‘তৃণমূলে যোগ দিতে চাই।’ এরপর প্রতিমা মন্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

এ প্রসঙ্গে কুলতলির সিপিএম নেতা উদয় মণ্ডল বলেন, “আমাদের দলের প্রার্থীকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ওই দলে যোগদান করেছিয়েছে। এটা তৃণমূলের নতুন কোনও বিষয় নয়। ওরা এগারো সালের পর থেকে সব সময় বিরোধী শূন্য করতে চেয়েছে। তাই যেখানে যা পঞ্চায়েত সমিতি ও বিরোধীদের যারা রয়েছে তাদের ভাঙিয়ে নিয়ে দল শক্ত করতে চাইছে। ওদের পায়ের তলার মাটি নেই। আগামী দিনে হেরে যাবে। সেই জন্য এইসব কাজ করছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?