AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tension in Falta: ‘ফল ঘোষণার পর দেখে নেওয়ার হুমকি’, ফলতায় পুনির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Falta Re-election demand amid Poll Violence Threats: বিক্ষোভকারী আর এক মহিলা বলেন, “থানার পুলিশ আমাদের লাঠিচার্জ করেছে। অত্যাচারের মধ্যে কোনওমতে ভোট দিয়েছি। আমাদের দাবি আমরা নিরাপত্তা চাই। বাড়ি বাড়ি কেন থ্রেট দেওয়া হবে?” পাশে দাঁড়িয়ে এলাকার আর এক ব্যক্তি বললেন, “আমরা আবার ভোট চাই। আমাদের একটাই দাবি পুনর্নিবাচন।”

Tension in Falta: ‘ফল ঘোষণার পর দেখে নেওয়ার হুমকি’, ফলতায় পুনির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
তুমুল বিক্ষোভ গ্রামবাসীদেরImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2026 | 1:39 PM
Share

ফলতা: ফলতা নিয়ে চাপানউতোর থামছেই না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে ফলতার হাসিমনগরে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, গত বুধবার তাঁদের ভোটদানে বাধা দিয়েছে তৃণমূল। হুমকি দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বঙ্গনগর ২ পঞ্চায়েত প্রধান ইশরাফুল চকদারের বিরুদ্ধে অভিযোগ। তিনি আবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত। বাড়ি ভাঙচুর, শাসানি থেকে শুরু করে ফল ঘোষণার পর দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

পুলিশের ভূমিকাতেও বাড়ছে ক্ষোভ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ লাঠি চালিয়েছে অভিযোগ গ্রামবাসীদের। বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত গোটা এলাকা। ফের ভোটের দাবি বিক্ষোভকারীদের। গ্রামের এখ বাসিন্দা বলছেন, আমি তো ভোট দিতে পারিনি। আমাদের পাড়ায় এরকম অনেকেই আছে যারা ভোট দিতে পারেনি। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়েছে ইশরাফুল। বাইরে বেরলে মারবে, মার্ডার করবে বলেছে। ওর গ্রেফতারির দাবিতে আমরা মিছিল করছি। 

বিক্ষোভকারী আর এক মহিলা বলেন, “থানার পুলিশ আমাদের লাঠিচার্জ করেছে। অত্যাচারের মধ্যে কোনওমতে ভোট দিয়েছি। আমাদের দাবি আমরা নিরাপত্তা চাই। বাড়ি বাড়ি কেন থ্রেট দেওয়া হবে?” পাশে দাঁড়িয়ে এলাকার আর এক ব্যক্তি বললেন, “আমরা আবার ভোট চাই। আমাদের একটাই দাবি পুনর্নিবাচন।” এদিকে তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এসেছে সাঁজোয়া গাড়ি। ততক্ষণে জয় শ্রী রাম স্লোগানে মুখরিত গোটা এলাকা। এলাকার এক বাসিন্দা বলছেন, “এখানে তো শুধু ছাপ্পা হয়। তৃণমূলের লোকেরা শুধু ভয় দেখায়। বলে তৃণমূলকেই ভোট দিতে বলে নাহলে খবর আছে! ভয়ে তো কেউ মুখ খুলতে পারছিল না।”   

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?