AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: ফের বদলে গেল বারুইপুর ধর্ষণকাণ্ডের তদন্তকারী আধিকারিক, বারবার কেন বদল?

Baruipur Case: ওই ব্যক্তিকে 'ইনোসেন্ট' বলে আগেই দাবি করেছিলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেই ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছিলেন তিনি। তারই গ্রেফতারি ক্রমেই বাড়ছে। এদিকে আবার ধর্ষণকাণ্ডে এক অভিযুক্তের ইতিমধ্যেই এনকাউন্টার করে পুলিশ।

Baruipur Case: ফের বদলে গেল বারুইপুর ধর্ষণকাণ্ডের তদন্তকারী আধিকারিক, বারবার কেন বদল?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 12:11 PM
Share

কলকাতা: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় ফের বদল করা হল তদন্তকারী অফিসার। ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দেওয়া হল। এবার এই কেসের দায়িত্ব গেল DSP ও DEB শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। বারুইপুরের ঘটনার এক সপ্তাহের মধ্যেই দুই তদন্তকারী আধিকারিককে বদল করা হয়েছে।

কেন বারেবারে পুলিশ আধিকারিক বদল?

শনিবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আরও একবার আশ্বাস দিয়ে আসেন সঠিক বিচারের। এরপর তিনি পৌঁছে যান গণপিটুনিতে মৃত ব্যক্তির বাড়িও। সেখানে মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। সেখান থেকে ফিরে এসে বারুইপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন পুলিশ মন্ত্রী শুভেন্দু। তারপর প্রশাসনিক বৈঠক করেন।

এরপরই দেখা গেল বদলে গেল তদন্তকারী আধিকারিক। একদম প্রথমে যখন নিখোঁজ ডায়রি করা হয়েছিল নাবালিকার পরিবারের তরফে তখন প্রাথমিক তদন্তকারী অফিসার ছিলেন দিগন্ত মণ্ডল। এরপর ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হয়। সেই সময় দিগন্তকে সরিয়ে IO (investigating officer) করা হয় জয়ন্ত পোদ্দারকে। তবে সূত্রের খবর, তদন্তের গতি-প্রকৃতিকে আরও বাড়তে এবার এর ভার গেল বারুইপুল জেলা পুলিশের DSP ও DEB হলে শান্তনু মুখোপাধ্যায়ের কাছে।

এ দিকে, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ২ জন। ধৃত দের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, যেদিন নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল ওই দিন অভিযুক্ত সন্দেহ করে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়। ওই ব্যক্তিকে ‘ইনোসেন্ট’ বলে আগেই দাবি করেছিলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেই ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছিলেন তিনি। তারই গ্রেফতারি ক্রমেই বাড়ছে। এদিকে আবার ধর্ষণকাণ্ডে এক অভিযুক্তের ইতিমধ্যেই এনকাউন্টার করে পুলিশ।

Follow Us
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে