AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara: রবিবার সকালে ভয়ঙ্কর ঘটনা, উত্তরপাড়ার একাধিক মন্দিরে মা কালীর এ কী রূপ দেখলেন সকলে!

Hooghly: উত্তরপাড়ার মাখলা টিএন মুখোপাধ্যায় রোডে তরুন স্পোর্টিং ক্লাবের ভেতরে কালী মন্দির ছিল। সেই মন্দিরেই দুঃসাহসিক চুরি হয়েছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে মন্দিরের গ্রিল কেটে কালীর সমস্ত গয়নাগাটি লুট করে পালায় চোর, অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

Uttarpara: রবিবার সকালে ভয়ঙ্কর ঘটনা, উত্তরপাড়ার একাধিক মন্দিরে মা কালীর এ কী রূপ দেখলেন সকলে!
উত্তরপাড়ায় কালী মন্দিরে এ কী ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 2:56 PM
Share

উত্তরপাড়া: প্রথমে উত্তরপাড়ার টিএন মুখোপাধ্যায় রোড, তারপর মাখলা। আগের দিন রাতেও সব ঠিক ছিল কালী মন্দিরের। রবিবার মায়ের এমন রূপ দেখে স্তম্ভিত সকলে। এ কী! কালী প্রতিমার পুরো গায়ের গয়না, সোনার মুকুট সব চুরি করে উধাও চোরের দল। যে মা-কে সোনায় মুড়ে দেখতে সকলে অভ্যস্থ এখন সেই প্রতিমার শরীরেই নেই কোনও গয়না। যা ঘিরে স্তম্ভিত সকলে।

উত্তরপাড়ার মাখলা টিএন মুখোপাধ্যায় রোডে তরুন স্পোর্টিং ক্লাবের ভেতরে কালী মন্দির ছিল। সেই মন্দিরেই দুঃসাহসিক চুরি হয়েছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে মন্দিরের গ্রিল কেটে কালীর সমস্ত গয়নাগাটি লুট করে পালায় চোর, অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

এছাড়া মাখলা মানিকতলার পাশে মাতৃকা মন্দিরে কালীমন্দিরেও চুরি হয়। সেখানেও মন্দিরের পিছনে গ্রিল কেটে ভেতরে ঢুকে, মা কালীর গায়ের গয়না সব নিয়ে গিয়েছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। জানা গেছে দুটো মন্দির থেকে কয়েক লক্ষ টাকার গয়না লুঠ হয়েছে। এছাড়া মন্দির থেকে শাল-চাদর নারায়ণের সিংহাসন, মায়ের সোনার মুকুট সহ সব গয়না চুরি হয়েছে।

এছাড়াও মানিকতলায় একটি বাড়ি থেকে সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ। পুলিশ মাতৃকা মন্দিরে গিয়ে তদন্ত শুরু করেছে। এসিপি ৩ সুকান্ত হাজরা জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।কীভাবে উত্তরপাড়া এলাকায় চুরির ঘটনা বন্ধ করা যায় আমরা আলোচনা করছি পুর প্রশাসনের সঙ্গেও। আশা রাখছি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।”