West Bengal News Update: SIR মানে অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও, তাই অরাজকতা তৈরি করতে চাইছে: শুভেন্দু
Breaking News Live Update in Bengali: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের কর্মসূচির পাল্টা কর্মসূচি করছে বিজেপিও। বিভিন্ন রাজ্য, শহরে ঘুরে ঘুরে 'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতে কলকাতায় আসছেন নিতিন নবীন। দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছোনোর কথা তাঁর।

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের কর্মসূচির পাল্টা কর্মসূচি করছে বিজেপিও। বিভিন্ন রাজ্য, শহরে ঘুরে ঘুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতে কলকাতায় আসছেন নিতিন নবীন। দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছোনোর কথা তাঁর। বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ শীর্ষ নেতারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে আজ। নজর থাকবে দিল্লির দিকেও। অন্যদিকে, ‘অর্ণব’-এর পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যার নাম ‘মুরাসু’। ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে থাকে, সেদিকে নজর থাকবে দিনভর।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
-
CM Suvendu Adhikari: এসআইআর মানে অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও, তাই এরা অরাজকতা তৈরি করতে চাইছে: শুভেন্দু
- কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তিনি বলেন, “দুর্নীতি থেকে বাঁচার জন্য। জেলে যাওয়া থেকে বাঁচার জন্য। পরিবারকে টিকিয়ে রাখার জন্য। আর তোষণের রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য যারা এক হয়েছে, তাদের বলে রাখি, ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ২ কোটি ৯২ লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আর এসআইআর মানে, অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও। তাই আজকে এরা অরাজকতা তৈরি করতে চাইছে।”
- শুভেন্দু বলেন, “দিমাগি নকশাল, জেহাদি, জঙ্গি, মাওবাদী, পরিবারবাদী, ভ্রষ্টাচারী, এইসবকে উপড়ে ফেলার কাজ আমাদের করতে হবে।”
- শুভেন্দু বলেন, “আরশোলা, ছারপোকা, টুকরে টুকরে গ্যাং থেকে সাবধান থাকবেন।”
- শুভেন্দু বলেন, “আগামিদিনে কলকাতা ও হাওড়া পৌরনিগম নির্বাচনে ওদের সাফ করে জবাব দিয়ে দেব।”
-
BJP Rally: কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রা শুরু বিজেপির, নেতৃত্বে নিতিন নবীন
- বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রা।
- কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছে।
- মিছিলে নিতিন নবীনের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
-
-
Nabanna: পুজোর মাসে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ে বড় সাফল্য!
পুজোর মরশুমে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ে বড় সাফল্য। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। তার প্রভাব পড়েছে রাজ্যের জিএসটি (GST) আদায়ের ক্ষেত্রেও। শুধুমাত্র দুর্গাপুজোর (Durga Puja) সময়েই হোটেল ও রেস্তোরাঁ পরিষেবা থেকে প্রায় ৬০ কোটি টাকা জিএসটি আদায় করেছে সরকার। গত বছরের তুলনায় এই ক্ষেত্রে জিএসটি আদায় বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
বিস্তারিত পড়ুন, ৫৪ শতাংশ বৃদ্ধি, শুধু পুজোর মাসে ১০০০ কোটি গেল সরকারের ঘরে
-
Assembly Deadbody: বিধানসভার শৌচাগারে দেহ উদ্ধার
পশ্চিমবঙ্গ বিধানসভার (West bengal Assembly) ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার। শৌচালয় থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। নামানো হয়েছে পুলিশ কুকুরকেও।
-
BJP Rally: আজ বিজেপির মেগা মিছিল কলকাতায়
দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে আজ কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব মিছিলে পা মেলাবেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, ক্ষুদিরাম টুডু, ইন্দ্রনীল খাঁ, সুমনা সরকার, মৌমিতা বিশ্বাস মিশ্র, দীপঙ্কর জানা, উমেশ রাই-সহ মন্ত্রীরা।
উপস্থিত থাকবেন সজল ঘোষ, বিজয় ওঝা, রীতেশ তিওয়ারি, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, দেবাশীষ ধর, শঙ্কর শিকদার, কৌস্তভ বাগচী, রাজেশ কুমার, দেবদাস মণ্ডল, শঙ্কর চট্টোপাধ্যায়, পীযূষ কানোরিয়া, তরুণজ্যোতি তিওয়ারি, বিমান ঘোষ, সুমিত্র চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ – সহ বিধায়কদের
এছাড়া, পাঁচ রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, বিজন গোস্বামী, শশী অগ্নিহোত্রী, সৌমিত্র খাঁ সহ বিভিন্ন পদাধিকারীদের থাকার কথা।
-
-
Cyclone Update: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল মুরাসু
নতুন করে ঘূর্ণিঝড় (Cyclone) ধেয়ে আসছে। অর্ণবের পর এবার মুরাসু। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মুরাসু। শেষ পাওয়া আপডেট অনুযায়ী চেন্নাই থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বর্তমানে বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিলোমিটার দূরে রয়েছে সে।
বিস্তারিত পড়ুন, তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত মুরাসু, এগিয়ে আসছে দ্রুত গতিতে
-
Kolkata Fire: শহরে ফের অগ্নিকাণ্ড
শহরের বুকে আবার অগ্নিকাণ্ড। মহাকরণের পিছনে একটি বহুতলে লাগল আগুন। চার তলার ওই অফিসে গতকাল, রবিবার রাতে আগুন লাগে। ভোর রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে।
বিস্তারিত পড়ুন, গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া, সঙ্গে লেলিহান আগুনের শিখা! মহাকরণের পিছনে ভয়াবহ অগ্নিকাণ্ড
-
Bangladesh: ফের বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ
জ্বলছে বাংলাদেশ। ফের বিক্ষোভের আগুনে পুড়ছে পড়শি দেশ। এবার আর ছাত্ররা নয়, পথে নেমেছেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে ঢাকা, মিরপুর, সাভার সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। একাধিক কারখানায় ভাঙচুরও করা হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় আওয়ামী লিগের ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিস্তারিত পড়ুন, জ্বলছে কারখানা, পুড়ছে পুলিশের গাড়ি! বিক্ষোভের আগুন বাংলাদেশে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারেক রহমান!
Published On - Nov 02,2026 10:28 AM
