AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dubai Rain: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত মরুশহর, বিমান চলাচলে বিঘ্ন

Dubai rain: দুবাইয়ের অনেক জায়গায় আকস্মিক বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। দুবাই পুলিশ জনগণকে সৈকত এলাকা থেকে দূরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আবার ভারী বর্ষণে জলমগ্ন দুবাইয়ের রাস্তাঘাটের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Dubai Rain: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত মরুশহর, বিমান চলাচলে বিঘ্ন
জলমগ্ন দুবাই।Image Credit: GETTY
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 12:11 AM
Share

দুবাই: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। অতিরিক্ত বৃষ্টিতে ভাসছে দুবাইয়ের (Dubai) বিস্তীর্ণ এলাকা। রাস্তা-ঘাট জলমগ্ন। নীচু এলাকার বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে। কেবল দুবাই নয়, সংযুক্ত আরব আমিরশাহির বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে সড়কপথে যান চলাচল থেকে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) প্রশাসন।

দুবাইয়ের অনেক জায়গায় আকস্মিক বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। দুবাই পুলিশ জনগণকে সৈকত এলাকা থেকে দূরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আবার ভারী বর্ষণে জলমগ্ন দুবাইয়ের রাস্তাঘাটের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা নদীতে পরিণত হয়েছে এবং সেখানে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবাইয়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের ডিউটি টাইম শিথিল করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!