
আবু ধাবি: গতমাসেই বিদেশের মাটিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সাধারণ মানুষের জন্য খুলে গেল বাপস হিন্দু মন্দিরের দরজা। তবে এই মন্দিরে যাওয়ার জন্য মানতে হবে কড়া নিয়ম। যে কেউ ঢুকতে পারবেন না এই মন্দিরে। ফোটোগ্রাফির ক্ষেত্রেও মানতে হবে কড়া নিয়মবিধি।
সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে তৈরি করা হয়েছে বাপস হিন্দু মন্দির। গত ১৫ফেব্রুয়ারিই এই মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০০ কোটি টাকা খরচ করে এই হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। নাগারা শৈলীতে তৈরি হয়েছে এই মন্দির, শ্বেতপাথর ও মার্বেল দিয়ে তৈরি।
বাপস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে-
প্রসঙ্গত, আবু ধাবির একমাত্র হিন্দু মন্দির এটি। সংযুক্ত আরব আমিরশাহির সবথেকে বড় হিন্দু মন্দির। এছাড়াও তিনটি মন্দির রয়েছে আরব আমিরশাহিতে।