AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-America: ‘কোনও ভুল করলে আরও বড় হামলা’, সংঘর্ষবিরতির মাঝেই আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

Iran warns America: ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি কোনও উস্কানি দেয়, তাহলে ইরানও চুপ করে থাকবে না। তিনি বলেন, "আমরা পুরোপুরি প্রস্তুত। আমেরিকা যদি সামান্যও ভুল করে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে এর কড়া জবাব দেব।"

Iran-America: 'কোনও ভুল করলে আরও বড় হামলা', সংঘর্ষবিরতির মাঝেই আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের
মোজ়তবা খামেনেইImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 19, 2026 | 11:41 AM
Share

তেহরান : ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি চলছে। ইতিমধ্যেই এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। দুই দেশ আবারও আলোচনায় বসতে পারে। কিন্তু, সংঘর্ষবিরতির মধ্যেই দুই দেশই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। সম্প্রতি, ফের সুর চড়িয়েছে ইরান। আমেরিকায় তীব্র হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরকম চলতে থাকলে কি দুই দেশের মধ্যে যুদ্ধ আদৌ থামবে? প্রশ্ন উঠছে।

কী হুঁশিয়ারি দিল ইরান?

ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি কোনও উস্কানি দেয়, তাহলে ইরানও চুপ করে থাকবে না। তিনি বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত। আমেরিকা যদি সামান্যও ভুল করে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে এর কড়া জবাব দেব।” তবে একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁরা আমেরিকার সঙ্গে আলোচনার জন্য প্রস্তত। তিনি দাবি করেন, “ইরান যুদ্ধক্ষেত্রে জয়ী হয়েছে এবং এখন শক্তিশালী অবস্থান থেকে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।” গালিবাফ আরও জানিয়েছেন, যুদ্ধে তাঁদের আক্রমণাত্মক ক্ষমতা ও পরিকল্পনার দিক থেকে তাঁরা অনেকটাই এগিয়ে রয়েছেন।

আমেরিকা বেশি শক্তিশালী…স্বীকার ইরানের

গালিবফ স্বীকার করে নিয়েছেন, সম্পদ ও অভিজ্ঞতার দিক থেকে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে। তবে তাঁর যুক্তি, ইরানের পরিকল্পনাও প্রতিপক্ষদের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “আমরা সামরিক দিক থেকে আমেরিকার থেকে শক্তিশালী নই। এটা স্পষ্ট যে তাদের কাছে আমাদের থেকে বেশি অর্থ, সরঞ্জাম ও সম্পদ রয়েছে এবং বিশ্বজুড়ে বহু যুদ্ধের কারণে তাদের অভিজ্ঞতাও আমাদের থেকে বেশি।”

এদিকে, হরমুজ় ফের বন্ধ করে দিয়েছে ইরান। তাদের দাবি, শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা। হরমুজ়ে নৌ অবরোধ অব্যাহত রেখেছে তারা। সেইকারণেই ফের হরমুজ় বন্ধের ঘোষণা করেছে। ইরানের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর অবরোধ বজায় রেখেছে। যতক্ষণ না পর্যন্ত আমেরিকা সব জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণে থাকবে।

Follow Us