AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump : ‘আমরা রাজা চাই না’, ট্রাম্পের বিরুদ্ধেই পথে নামলেন আমেরিকার নাগরিকরা

America Protest : সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার ৫০টি প্রদেশে ৩ হাজার ১০০-র বেশি কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে উঠেছিল মিনেসোটা। হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে হাঁটেন। গানের মাধ্যমে বিক্ষোভের স্বর জোরালো হয়। এই বিক্ষোভ নিউ ইয়র্কের মতো বড় শহক থেকে শুরু করে ড্রিগসের মতো ছোট শহরেও ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস, শিকাগোর মতো শহরের রাস্তা জুড়ে মানুষের ঢল নামে।

Donald Trump : 'আমরা রাজা চাই না', ট্রাম্পের বিরুদ্ধেই পথে নামলেন আমেরিকার নাগরিকরা
আমেরিকায় বিক্ষোভImage Credit: x
| Updated on: Mar 29, 2026 | 1:59 PM
Share

ওয়াশিংটন : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের পথে নামলেন আমেরিকার নাগরিকরা। ওয়াশিংটনের রাস্তায় আবারও উঠল নো কিংস স্লোগান। ট্রাম্পের আগ্রাসন নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন আমেরিকার নাগরিকরা। মিছিলে পা মেলালেন লক্ষ লক্ষ মানুষ। গত বছর থেকেই ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে নো কিংস আন্দোলন চলছে। ইরানের হামলার প্রতিবাদ জানিয়েও সরব হয়েছেন নাগরিকরা। শনিবার আবারও নতুন করে বিক্ষোভে উত্তাল হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার ৫০টি প্রদেশে ৩ হাজার ১০০-র বেশি কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে উঠেছিল মিনেসোটা। হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে হাঁটেন। গানের মাধ্যমে বিক্ষোভের স্বর জোরালো হয়। এই বিক্ষোভ নিউ ইয়র্কের মতো বড় শহক থেকে শুরু করে ড্রিগসের মতো ছোট শহরেও ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস, শিকাগোর মতো শহরের রাস্তা জুড়ে মানুষের ঢল নামে।

বিক্ষুব্ধ জনতার হাতে ছিল ‘নো কিংস’ লেখা প্ল্যাকার্ড। অর্থাৎ ‘আমরা রাজা চাই না’। একই দাবিতে মিছিলগুলিতে স্লোগান ওঠে। অনেকের হাতে আমেরিকার পতাকা উল্টোভাবে ধরা ছিল। যা বিপদের সংকেত হিসেবে ধরা হয়। নো কিংস পোস্টারের পাশাপাশি বহু মানুষের হাতে ট্র্যাম্পের ব্যাঙ্গাত্মক পোস্টার ছিল। টোপেকাতে বিক্ষোভে কেউ ব্যাঙের রাজা সেজে, আবার কেউ ট্রাম্পকে শিশু রূপে উপস্থাপন করে প্রতিবাদ জানায়।

‘নো কিংস’ আন্দোলন

গত বছর জুন মাসে আমেরিকায় নো কিংস আন্দোলন শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক নীতি নিয়ে প্রতিবাদ করেন আমেরিকার নাগরিকরাই। ট্রাম্পের নীতিকে স্বৈরাচারী বলে দাবি করেছেন তাঁরা। ইরানে কেন হামলা চালানো হল,প্রশ্ন তুলে সরব হয়েছেন আমেরিকার নাগরিকরা। আগে জুন ও অক্টোবর মাসে দুই দফায় বিক্ষোভ হয়েছিল। তৃতীয় দফার বৈঠক সংগঠিত হল শনিবার। ওই দুই দফার বিক্ষোভে যথাক্রমে ৫০ লক্ষ এবং ৭০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। এবার প্রায় ৯০ লক্ষ মানুষের বেশি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি