Bangla NewsBusiness Before Changing 2000 rs Note, Check if your note is original or Fake
Real or Fake 2000 Rs: আপনার ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার আগে পরীক্ষা করে নিন, এই জিনিসগুলি রয়েছে তো?
Real or Fake 2000 Rs: আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় বেঁধে দিয়েছে আরবিআই। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে ২ হাজার টাকার নোট বদল করে আনতে পারবেন।
নয়া দিল্লি: দীর্ঘদিন ধরেই দেখা মিলছিল না গোলাপী নোটের। মানি ব্য়াগেই হোক বা এটিএমে, রাতারাতি যেন উবে গিয়েছিল ২ হাজার টাকার নোট। এবার চিরতরে বাজার থেকে বিদায় নিতে চলেছে ২ হাজার টাকার নোট। শুক্রবারই রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘ক্লিন নোট পলিসি’র অধীনে বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট। নতুন করে আর নোট ছাপানো হবে না। বর্তমানে সাধারণ মানুষের কাছে যে ২ হাজার টাকার নোট রয়েছে, তাও প্রত্যাহার করে নেওয়া হবে। এর জন্য আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় বেঁধে দিয়েছে আরবিআই। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে ২ হাজার টাকার নোট বদল করে আনতে পারবেন। তবে ২ হাজার নোট নিয়ে শুরু থেকেই যে অভিযোগ উঠেছিল, তা হল জাল নোট। ব্যাঙ্কে নোট বদল করার আগে জেনে নিন আপনার কাছে ২ হাজার টাকার আসল নোট রয়েছে নাকি জাল?
কীভাবে জাল নোট চিনবেন?
২০০০ টাকার নোট আসল নাকি নকল, তা চেনার সবথেকে সহজ উপায় হল আলোর সামনে নোটটি তুলে ধরা। যদি আসল নোট হয়, তবে আপনি দেখবেন ২০০০ টাকা লেখা দেখা যাবে।
যদি আপনি ৪৫ ডিগ্রি মুড়ে ত্রিভুজ বানান, তাহলেও নোটে ২০০০ টাকা লেখা দেখতে পারবেন। দেবনগরী হরফে লেখা থাকে টাকার অঙ্ক।
আসল ২০০০ টাকার নোটের ঠিক মাঝামাঝি জায়গায় মহাত্মা গান্ধীর ছবি থাকবে। একইসঙ্গে ছোট্ট হরফে INDIA লেখা থাকবে।
২০০০ টাকার নোটের ধারে যে চকচকে লাইন দেখা যায়, সেখানে ইন্ডিয়া, আরবিআই ও ২০০০ টাকা লেখা থাকবে। যদি আপনি নোটটিকে সামান্য ঘোরান, তাহলে তা সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়ে যাবে।
যেখানে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, সেখানে ইলেকট্রোটাইপে ২০০০-র ওয়াটারমার্ক দেখতে পাবেন।
আসল ২০০০ টাকার ডান দিকে অশোক স্তম্ভের ছবি দেখতে পাবেন। ঠিক তার নীচে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরও থাকবে।
কোন সালে নোটটি ছাপা হয়েছে, তা আসল ২০০০ টাকার নোটে উল্লেখ থাকবে। সেই সঙ্গে স্বচ্ছ ভারত স্লোগানও লেখা থাকবে ২০০০ টাকার নোটে।