AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart Delivery: ফ্লিপকার্টে যে দিন অর্ডার, সেদিনই পাবেন ডেলিভারি, তবে একটাই শর্ত

Flipkart Delivery: একাধিক শহরে চালু হবে এই পরিষেবা। তার মধ্যে রয়েছে কলকাতাও। এই পরিষেবা চালু করার জন্য বিপুল টাকাও খরচ করছে ফ্লিপকার্ট। প্রত্যন্ত এলাকাতেও যাতে এই পরিষেবা দেওয়া যায়, সেটাই চাইছেন সংস্থার কর্ণধারেরা। তবে রয়েছে একটাই শর্ত।

Flipkart Delivery: ফ্লিপকার্টে যে দিন অর্ডার, সেদিনই পাবেন ডেলিভারি, তবে একটাই শর্ত
ফ্লিপকার্ট
| Updated on: Feb 02, 2024 | 6:30 AM
Share

নয়া দিল্লি: দেশ জুড়ে কয়েক লক্ষ মানুষ ফ্লিপকার্টের গ্রাহক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দিচ্ছে ওই সংস্থা। তবে যে দিন অর্ডার দেওয়া হয়, তার বেশ কয়েকদিন পরে হাতে পৌঁছয় জিনিস। কোনও জিনিসের জন্য ৭ দিন, কোনও জিনিসের জন্য ১০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদি একই দিনে ডেলিভারি পাওয়া যায়, তাহলে তো খুশিই হবেন গ্রাহকেরা। এবার তাই গ্রাহকদের কথা মাথায় রেখে নয়া ব্যবস্থা চালু করতে চলেছে ওই ই কমার্স সংস্থা।

ফেব্রুয়ারি মাস থেকে ওই ব্যবস্থা চালু হতে চলেছে। একাধিক শহরে চালু হবে এই পরিষেবা। তার মধ্যে রয়েছে কলকাতাও। এছাড়া আমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটুর, নাগপুর, পুনে, পাটনা, রায়পুর, শিলিগুড়ি ও বিজয়ওয়াড়াতে দেওয়া হবে একই দিনে ডেলিভারি।

কোন কোন পণ্যের ক্ষেত্রে একই দিনে ডেলিভারি পাওয়া যাবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ফ্লিপকার্টের তরফে। তার মধ্যে রয়েছে বই, মোবাইল, ইলেকট্রনিক্স, বাড়িতে ব্যবহারের নানা জিনিসপত্র।

এই পরিষেবা চালু করার জন্য বিপুল টাকাও খরচ করছে ফ্লিপকার্ট। প্রত্যন্ত এলাকাতেও যাতে এই পরিষেবা দেওয়া যায়, সেটাই চাইছেন সংস্থার কর্ণধারেরা। তবে রয়েছে একটাই শর্ত। দুপুর ১ টার আগে অর্ডার করতে হবে। তাহলেই মধ্যরাত বা রাত ১২ টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় পণ্য।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি