AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার ভাঁজ হবে iPhone! Apple-র Foldable iPhone-র কত দাম হবে ভারতে?

Foldable iPhone: দাবি করা হয়েছে যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে আইফোন ফোল্ড প্রি-অর্ডার করা যাবে। এখনও পর্যন্ত অ্যাপেল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ৯ সেপ্টেম্বর "সারপ্রাইজ অ্যার শাইন" (Surprise and shine) ইভেন্ট রাখা হয়েছে। এই অনুষ্ঠানেই আইফোন ফোল্ডেবল-র ঘোষণা করা হবে কি না, তা জানা যায়নি।

এবার ভাঁজ হবে iPhone! Apple-র Foldable iPhone-র কত দাম হবে ভারতে?
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Sep 03, 2026 | 5:40 PM
Share

নয়া দিল্লি: অ্যাপেলের বিরাট চমক। নতুন আইফোন আসছে, এই খবর অনেকেই জেনে গিয়েছেন। তবে আসল চমক হল, এবার অ্যাপেল আনতে চলেছে ফোল্ডেবল আইফোন। অর্থাৎ আইফোন ভাঁজ করা যাবে। এর দাম কত হবে জানেন?

স্যামসাং, ওপো, হুয়াইয়ে, মোটোরোলা ইতিমধ্যেই ভাঁজ করা ফোন এনেছে। এবার সেই বাজারে ভাগ বসাতে চলেছে অ্যাপেলও।  তারাও আনছে ফোল্ডেবল আইফোন।

জানা গিয়েছে, গ্লোবাল লঞ্চ হবে আইফোনের ফোল্ডেবল ফোন। ভারতে কবে এই ফোন আসবে, তার এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি অ্যাপেল সংস্থা। এর মধ্যেই এক্স মাধ্যম তোলপাড় হচ্ছে আইফোনের সম্ভাব্য দামের জল্পনায়। এক এক্স ব্যবহারকারী দাবি করেন যে অস্ট্রেলিয়া থেকে আইফোনের সম্ভাব্য দাম সম্পর্কে জানতে পেরেছেন।

কত দাম হবে আইফোন ফোল্ডের?

আইফোন ফোল্ড (iPhone Fold) বা আইফোন আল্ট্রা (iPhone Ultra)-র ২৫৬ জিবি ভার্সনের দাম শুরু হতে পারে ৩৬৯৯ অস্ট্রেলিয়ান মুদ্রা। সেই হিসাবে ভারতে আইফোন ফোল্ডের দাম আনুমানিক ২ লক্ষ ৫১ হাজার টাকা হতে পারে।

আইফোন ফোল্ডের ৫১২ জিবির দাম হতে পারে ৪১৯৯ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় এর দাম হতে পারে ২ লক্ষ ৮৫ হাজার টাকা। ১টিবির ভার্সনের দাম ৪৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার হতে পারে। ভারতে এর দাম হবে ৩.১৮ লাখ টাকা। যদিও অ্যাপেলের তরফে এই দামে সিলমোহর দেওয়া হয়নি।

ওই এক্স পোস্টেই দাবি করা হয়েছে যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে আইফোন ফোল্ড প্রি-অর্ডার করা যাবে। এখনও পর্যন্ত অ্যাপেল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ৯ সেপ্টেম্বর “সারপ্রাইজ অ্যার শাইন” (Surprise and shine) ইভেন্ট রাখা হয়েছে। এই অনুষ্ঠানেই আইফোন ফোল্ডেবল-র ঘোষণা করা হবে কি না, তা জানা যায়নি। তবে এটাই অ্যাপেলের সবথেকে দামি আইফোন হতে চলেছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা