AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football Team: কেন ব্রাজিল ম্যাচে নেই ছাংতে, বিশাল কাইথরা? জানালেন কোচ খালিদ জামিল!

India vs Brazil: ২৬ জনের দলে অন্তত ১০ জন ফুটবলার চলতি মরশুমে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। এমনকি অনেক ক্লাব ডুরান্ড কাপে অংশ না নেওয়ার ফলে ফিটনেস একটা বড় সমস্যা হতে পারে। ২৬ জনের মূল দল ও ৪ জনকে রিজার্ভ রেখেছেন খালিদ। জামিলের দল নির্বাচন নিয়ে এত আলোচনা হওয়ার অন্যতম কারণ হল ভারতের সামনে থাকা প্রতিপক্ষগুলি বেশ ভয় ধরানো।

Indian Football Team: কেন ব্রাজিল ম্যাচে নেই ছাংতে, বিশাল কাইথরা? জানালেন কোচ খালিদ জামিল!
খালিদ জামিলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 5:38 PM
Share

নয়াদিল্লি: ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে দিন কয়েক আগেই ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারত কোচ খালিদ জামিল। আগামী ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে, ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। দুটো ম্যাচ পাবে কলকাতা ও একটি ম্যাচ পেতে চলেছে বেঙ্গালুরু। এরপর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। একাধিক অভিজ্ঞ ফুটবলারকে কেন দলে জায়গা দেওয়া হয়নি, এই প্রশ্নে বিদ্ধ হচ্ছিল এআইএফএফ। এবার অবশেষে মুখ খুললেন ভারতের কোচ খালিদ জামিল।

সংবাদমাধ্যমকে খালিদ জামিল জানিয়েছেন, এই ম্যাচ কোনও পুরস্কার নয়। প্রয়োজন অনুযায়ী তাঁদের ফেরানো হতে পারে। খালিদ বলেছেন, “সন্দেশ ঝিঙ্ঘান, রাহুল ভেকে, লালিনজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো ও জিকসন সিং – এঁরা ভবিষ্যতেও দলে ফেরার সুযোগ পাবেন। চোট, ফর্ম, ফিটনেস বিচার করেই তাঁদের ফেরানো হবে।” তাঁর কথায়, “আমি জানি, অনেক সিনিয়র ফুটবলারকে এবার ডাকা হয়নি। কিন্তু আমি কারও জন্য দরজা বন্ধ করে দিচ্ছি না বা অবসর নিতে বলছি না। প্রয়োজনে তাঁরা আবার দলে ফিরবেন।”

জামিলের দল নির্বাচন নিয়ে এত আলোচনা হওয়ার অন্যতম কারণ হল ভারতের সামনে থাকা প্রতিপক্ষ। ২০২৬ বিশ্বকাপে খেলা ৩টি দেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। প্রথমে বিশ্ব ক্রমতালিকার ৪৪ নম্বরে থাকা পানামা, তারপর বিশ্বচ্যাম্পিয়ন দুই দল ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে রায়ান উইলিয়ামসরা। এই ম্যাচ খেলতে গিয়েই অনেক সিনিয়র ফুটবলারকে বাদ দিয়েছেন ভারত কোচ। এই ব্রাজিল ম্যাচ নিয়ে তিনি বলেছেন, “আমাকে যে কোনও স্বার্থে কোনও ব্যক্তির আগে ভারতের স্বার্থকে রাখতে হবে। ব্রাজিলের বিরুদ্ধে একটি ম্যাচ কোনও খেলোয়াড়ের পুরস্কার না। এমন সুযোগ খুব কম আসে। এটা কোনও প্রদর্শনী ম্যাচ নয়। আমাদের নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে।”

তবে অভিজ্ঞতার পাশাপাশি আরও একটি বিষয়ে চিন্তা রয়ে গিয়েছে। ২৬ জনের দলে অন্তত ১০ জন ফুটবলার চলতি মরশুমে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। এমনকি অনেক ক্লাব ডুরান্ড কাপে অংশ না নেওয়ার ফলে ফিটনেস একটা বড় সমস্যা হতে পারে। ২৬ জনের মূল দল ও ৪ জনকে রিজার্ভ রেখেছেন খালিদ। তাঁর কথায়, “২৬ জন ও ৪ জনের পাশাপাশি আমার মাথায় আরও প্রায় ১০ জন খেলোয়াড় রয়েছে, যারা এই দলে জায়গা পাওয়ার যোগ্য। প্রথম দিনেই আমরা ফিটনেস পরীক্ষা করব। কেউ যদি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারে, তাহলে তাকে ১ দিনের মধ্যেই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।” অর্থাৎ দলে সুযোগ পেলেই যে খেলতে পারবেন ফুটবলাররা, তার কোনও বাধ্য বাধকতা নেই।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা