AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘দিল্লি গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্না দেব’, হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee attacks BJP: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ভাঙচুর, তাণ্ডবের পর অফিসের কর্মীদের কাছ থেকে তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিষেক। বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধেও তুলেছেন নিষ্ক্রিয়তার অভিযোগ। এবার সেই ইস্যুতে মুখ খুললেন মমতা।

Mamata Banerjee: 'দিল্লি গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্না দেব', হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 6:05 PM
Share

কলকাতা: ‘চিরদিন বিজেপি থাকবে না… ডায়েরিতে সব নোট করা থাকছে।’ এই ভাষাতেই বিজেপিকে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মধ্যরাতের হামলা’ নিয়ে অভিযোগ তুলে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। এমনকী দিল্লিতে গিয়ে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিন ভোররাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে আচমকা ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। সেখানে জিনিসপত্র লুঠ করা হয় বলে অভিযোগ। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্টও করেছেন সাংসদ। এদিনই ফেসবুক লাইভে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মমতা।

‘আমাদের ৪ জনকে ভিতরে আটকে রেখে দিয়েছিল’

মমতা বলেন, “কলকাতার বুকে যদি মধ্যরাতের বর্বরতা চলতে পারে, তাহলে গ্রামে কী হচ্ছে ভাবতে পারেন!” ক্যামাক স্ট্রিটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যরাতে গুণ্ডাদের পাঠানো হয়েছিল। কম্পিউটার লুঠ করেছে, দলিল থেকে শুরু করে সব কাগজ তছনছ করা হয়েছে। আমাদের ৪ জনকে ভিতরে আটকে রেখে দিয়েছিল। শেক্সপীয়র সরণি থানার নাকের ডগায় হয়েছে। কোন কোন থানা কী করছে, সব থানার ভূমিকা আমরা ডায়েরিতে নোট করে রাখি।”

‘কোথায় আমার জেড প্লাস?’ প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রথম থেকেই জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। মিথ্যা কথা বলা হচ্ছে। কতদিন এই অত্যাচার চলবে? কতদিন দুঃশাসন রাজ চলবে?”

হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “পুলিশি অত্যাচার বন্ধ না হলে প্রয়োজনে দিল্লি যাব। বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্না দেব।” সব শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “চিরদিন বিজেপি থাকবে না।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা