AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: ‘যাদবপুরের নাম বদলে হোক ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’, দাবি শর্বরীর

Sarbori Mukherjee on Jadavpur University: শর্বরীর কথায়, এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন ঋষি অরবিন্দ। তাঁর নীতি আদর্শের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার যাদবপুরের মঞ্চ থেকে শর্বরী বললেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করা হোক।" একইসঙ্গে রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।

Jadavpur University: 'যাদবপুরের নাম বদলে হোক ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়', দাবি শর্বরীর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি শর্বরীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 6:30 PM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম বদলের দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। তাঁর কথায়, এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন ঋষি অরবিন্দ (Rishi Aurobindo)। তাঁর নীতি আদর্শের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার যাদবপুরের মঞ্চ থেকে শর্বরী বললেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করা হোক।” পাশাপাশি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন যাদবপুরের বিধায়ক।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবিভিপি-র তেরঙ্গা যাত্রা, বন্দে মাতরম গান ও জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি ছিল। ক্যাম্পাসে বিভিন্ন মনীষীর ছবিও লাগায় এবিভিপি। পরে ত্রিগুনা সেন মঞ্চে হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে বেদমন্ত্র পাঠ ও বন্দে মাতরম গান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল সিনহা, সুখেন্দু শেখর রায়, শর্বরী মুখোপাধ্যায়রা। ওই মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি তুললেন শর্বরী মুখোপাধ্যায়।

কী বলেছেন শর্বরী মুখোপাধ্যায়?

রাষ্ট্রবাদের বিরুদ্ধে সরব হয়ে শর্বরী বলেন, “এটাই কি বড় কথা নয় যে ত্রিগুনা সেন মঞ্চে দাঁড়িয়ে জাতীয়বাদের কথা বলছি। এটাই কি কম বড় লড়াই যে এখানে দাঁড়িয়ে আমরা মাওবাদের বিরুদ্ধে, লেনিনবাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদের কথা বলছি। যে লড়াইটা আমরা করতেই পারতাম না যদি ৪ মে ২০২৬ আমরা পশ্চিমবঙ্গের মানুষ তাঁরা সঙ্ঘবদ্ধ হলেন। সমস্ত হিন্দুরা একত্র হলেন এবং জয়ধ্বজা ওড়ালেন। যদি রেজাল্টটা একটু আলাদা হত, তাহলে যাদবপুরে গোটা পশ্চিমবঙ্গজুড়ে আবার গণহত্যা দেখত। দায়িত্ব নিয়ে বললাম। আবার আমার কথার বিকৃতি হবে। কিন্তু আমার কথা বিকৃতি করে ঝোকানো যাবে না। আমার কথা, আমার শাড়ি, আমার চুল, আমার টিপ, আমার কাজল, আমার লিপস্টিক তার সমালোচনা করে আমার স্টিলের মেরুদন্ডটা বাঁকানো যাবে না। যতইচ্ছে সমালোচনা করুন। মঞ্চ দাঁড়িয়ে একটা কথাই বলব, রাষ্ট্রবাদের বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ হবেই।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি

বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি তুলে শর্বরী বলেন, “আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। আরও বেঁধে বেঁধে থাকতে হবে। আমরা যত নিজেদের বাঁধতে পারব, যত সঙ্ঘবদ্ধ হতে পারব, তত জানবেন দেশবিরোধী শক্তি পিছু হঠবে, রাষ্ট্রবিরোধী শক্তি পিছু হঠবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ে যিনি তাঁর সৃষ্টি করেছিলেন, তার নীতি আদর্শের জায়গা থেকে আসুন আমরা এই মঞ্চ থেকে আহ্বান করি, দরকার হলে আমরা উচ্চশিক্ষা দফতর থেকে মাস পিটিশন জমা দিই। দরকার হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আমরা মাস পিটিশন জমা দিই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করা হোক। এটা যাদবপুরের অহংকার হবে। এটা যাদবপুরের গর্ব হবে।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা