AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Office POMIS: একবার বিনিয়োগ, বারবার আয়, কী এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম?

Post Office : বিনা ঝুঁকিতে প্রতি মাসে নির্দিষ্ট আয়ের একটি সহজ ও নিরাপদ উপায় খুঁজছেন? পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম হতে পারে আপনার জন্য সেরা সমাধান। জেনে নেওয়া যাক কিভাবে এই সরকারি প্রকল্পে টাকা বিনিয়োগ করে ঘরে বসে স্থায়ী উপার্জন করুন।

| Edited By: | Updated on: May 23, 2026 | 4:49 PM
Share
শেয়ার বাজারের ঝুঁকি ছাড়া প্রতি মাসে নিশ্চিত আয় চাইলে পোস্ট অফিসের এই স্কিমটি আপনার জন্য সেরা। এটি সম্পূর্ণ সরকারি ও নিরাপদ হওয়ায় সাধারণ মানুষ ও অবসরপ্রাপ্তদের কাছে খুবই জনপ্রিয়। এখানে টাকা হারানোর কোনও ভয় বা চিন্তা থাকে না। (Credit - Getty Images)

1 / 8
এই সরকারি স্কিমে টাকা রাখার একটি নির্দিষ্ট সীমা আছে। আপনি এক অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তবে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে সর্বোচ্ছ ১৫ লক্ষ টাকা পর্যন্ত টাকার বিনিয়োগ করা যায়। (Credit - Getty Images)

2 / 8
বর্তমানে এই স্কিমে ৭.৪% হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের টাকা প্রতি মাসে সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সরকার প্রায় তিন মাস পর পর এই প্রকল্পের সুদের হার খতিয়ে দেখে ও প্রয়োজনমতো পরিবর্তন করে। (Credit - Getty Images)

3 / 8
যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্টে এককালীন ১৫ লক্ষ টাকা জমা রাখেন, তবে বর্তমান সুদের হার অনুযায়ী প্রতি মাসে ঘরে বসেই প্রায় ৯ ২৪৯ টাকা আয় করতে পারবেন। এই টাকা আপনার প্রতি মাসের নিয়মিত পারিবারিক খরচ চালাতে সাহায্য করবে।  (Credit - Getty Images)

4 / 8
 ১৫ লক্ষ টাকা জমা রাখলে বছরে প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা সুদ পাওয়া যাবে। এই হিসেবে ৫ বছরের পুরো মেয়াদ শেষ হলে আপনি শুধু সুদ বাবদ মোট প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা পাবেন। কোনও ঝুঁকি ছাড়াই এটি একটি চমৎকার উপার্জন। (Credit - Getty Images)

5 / 8
পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমের মেয়াদ হল ৫ বছর। টাকা জমা করার পর প্রথম ১ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই টাকা তোলা যায় না। এমনকি এই অ্যাকাউন্টটি বন্ধ করার কোনও নিয়ম বা অনুমতি এই প্রকল্পে দেওয়া হয় না। (Credit - Getty Images)

6 / 8
জরুরি প্রয়োজনে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে জমানো টাকা থেকে ২% জরিমানা কাটা হবে। আর ৩ বছর পর কিন্তু ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে বন্ধ করলে ১% টাকা কাটা হয়। তাই নিয়ম জেনে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।  (Credit - Getty Images)

7 / 8
এই স্কিমে বিনিয়োগ করলে কোনও ট্যাক্স ছাড় পাবেন না। সুদের আয় আপনার মোট উপার্জনের সঙ্গে যুক্ত হবে ও ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে। তবে স্বস্তির বিষয় হল, পোস্ট অফিস এই সুদের টাকা থেকে কোনও টিডিএস কাটে না।  (Credit - Getty Images)

8 / 8
Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি

আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার

মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি

কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…

দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা

জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?