AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: দালাল স্ট্রিটে বিশ্বাস হারাচ্ছে টাটা মোটরস? সপ্তাহের শেষ দিনেই খেল ‘আছাড়’

Explained: এদিন দুপুর দু'টো পর্যন্ত সাড়ে পাঁচ শতাংশের অধিক পড়ে গিয়েছে টাটা গোষ্ঠীর আওতাধীন এই সংস্থার শেয়ার। যার জেরে ৩৪ টাকা দাম কমে ৬৪৭ টাকা থেকে এসে ঠেকেছে ৬১৩ টাকায়।

Explained: দালাল স্ট্রিটে বিশ্বাস হারাচ্ছে টাটা মোটরস? সপ্তাহের শেষ দিনেই খেল 'আছাড়'
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 04, 2025 | 2:40 PM
Share

কলকাতা: শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ধাক্কা খেল টাটা মোটরস (Tata Motors)। এদিন দুপুর দু’টো পর্যন্ত সাড়ে পাঁচ শতাংশের অধিক পড়ে গিয়েছে টাটা গোষ্ঠীর আওতাধীন এই সংস্থার শেয়ার। যার জেরে ৩৪ টাকা দাম কমে ৬৪৭ টাকা থেকে এসে ঠেকেছে ৬১৩ টাকায়। এই ভাবে পড়তে থাকলে নিজের ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামকেও পেরিয়ে যেতে পারে টাটা মোটরস।

তবে এই পতন শুধু আজ অর্থাৎ শুক্রবারেই হয়েছে এমনটা নয়। গত পাঁচ দিন ধরে এই নিম্নমুখী ট্রেন্ডে চলছে টাটা মোটরস। এই পাঁচ দিনে শেয়ারের দর পড়েছে ৮ শতাংশের অধিক। গত এক মাসে দর পড়েছে ৩৩ শতাংশ।

কিন্তু কেন এমন ধুঁকছে টাটা গোষ্ঠীর শেয়ার?

কেনার দু’মাসের মাথায় নিজেদের আউটপারফর্ম শেয়ারের তালিকা থেকে টাটা গোষ্ঠীর এই সংস্থার শেয়ারকে সরিয়ে দিয়েছে বিশ্বব্যাপী ফরাসি শেয়ার ব্রোকারেজ সংস্থা CLSA। তাদের এই সিদ্ধান্তের পরেই টাটার শেয়ার থেকে মুখ ফেরাতে শুরু করেছেন একটা বড় অংশের বিনিয়োগকারীরা।

কিন্তু কেন বিশ্বাস ‘হারাল’ টাটা মোটরস?

নিজেদের তৃতীয় ত্রৈমাসিকেই জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থার বিক্রিতে যে ক্ষয় ধরেছে সেই কথাটা জানিয়েছিল টাটা মোটরস। আর ওই শঙ্কাকে মনে নিয়ে সংস্থার উপর কার্যত নিজেদের বিশ্বাস হারাতে শুরু করল CLSA। এই ব্রোকারেজ সংস্থা তরফে জানা গিয়েছে, এক দিকে ট্রাম্পের চাপানো ২৫ শতাংশ শুল্কের বোঝা। অন্যদিকে, বেশ কিছু জাগুয়ার গাড়ির মডেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকটাই ধাক্কা খেয়েছে টাটা মোটরস আওতাধীন জাগুয়ারের বিক্রি-বাট্টা। তাদের অনুমান, এই দুই কারণে আগামী অর্থবর্ষের মধ্য়ে জাগুয়ারের বিক্রি আরও ১৪ শতাংশ অবধি পড়তে পারে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...